শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রামুতে নিখোঁজের একদিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

কক্সবাজারের রামু উপজেলার একটি রাবার বাগানের গহিন অরণ্য থেকে নিখোঁজের একদিন পর শামসুল আলম নামের এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার একটি রাবার বাগান কারখানার পূর্ব পাশের জঙ্গলের ভেতরে একটি জিরি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শামসুল আলম কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার বাসিন্দা এবং পেশায় ইজিবাইক (মিশুক) চালক ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, সোমবার বিকেল তিনটার দিকে শামসুল আলম বাড়িতে বাজার পৌঁছে দিয়ে নিজের ইজিবাইক নিয়ে বের হন। এরপর দীর্ঘ সময় পার হলেও তিনি আর বাড়িতে ফেরেননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

মঙ্গলবার বিকেলে স্থানীয় কয়েকজন ব্যক্তি রাবার বাগানের ভেতর দিয়ে যাওয়ার সময় জঙ্গলের একটি জিরিতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মরদেহের ছবি দেখে নিহতের পরিবারের সদস্যরা রামু থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানান।

স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে রামু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহটি জঙ্গলের নির্জন স্থানে পড়ে ছিল। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনরা শোকে ভেঙে পড়েছেন। কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে কিংবা তাঁর ইজিবাইকটির বর্তমান অবস্থান কোথায়—এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রামু থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটেছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

ভোরের আকাশ/নি

রামুমরদেহ উদ্ধার

শেয়ার করুন: