শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কোটি টাকা নিয়ে লাপাত্তা, পরিচালককে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ৬ মে ২০২৫, ৭:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
কোটি টাকা নিয়ে লাপাত্তা, পরিচালককে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও
কোটি টাকা নিয়ে লাপাত্তা, পরিচালককে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও

পিরোজপুরের নেছারাবাদে আরামকাঠি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমতুল্লাহসহ সংশ্লিষ্ট আসামিদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও কর্মসূচি পালন করছে বিক্ষুব্ধ গ্রাহকরা। সোমবার (৩ মে) নেছারাবাদ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে থানার সামনে এ কর্মসূচি পালন করে।   এ ছাড়া আত্মগোপনে থাকা সমিতির পরিচালক ও কর্মকর্তা-কর্মচারীদের ফিরিয়ে আনা ও গ্রাহকদের আত্মসাৎকৃত সকল টাকা ফিরিয়ে দেওয়ার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশও অনুষ্ঠিত হয়।

জানা যায়, গত ১৯ এপ্রিল আরামকাঠি সঞ্চয় ও ঋণদান সমিতি লিমিটেডের পরিচালক মো. রহমতুল্লাহ লাপাত্তার খবরটি জানতে পেরে তার আরামকাঠি গ্রামের বাড়িতে বিক্ষোভ করছে ভুক্তভোগী গ্রাহকরা। তারা সমিতির পরিচালককে না পেয়ে ম্যানেজার, মাঠকর্মী, তার একান্ত সহযোগীসহ সাতজনকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন। পুলিশ খবর পেয়ে সেনাবাহিনীর সহায়তায় গ্রাহকদের হাতে আটক ৭ জনকে উদ্ধার করে। পরবর্তীতে গত ২০ এপ্রিল ১৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। কিন্তু প্রধান আসামীসহ ওই আটককৃত ৭জন আসামি ব্যতীত কাউকে গ্রেফতার করতে পারেনি নেছারাবাদ থানা পুলিশ। 

সালামুন নামে এক বিক্ষুব্ধ সদস্য বলেন, প্রায় ১৮ হাজার গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন সমিতির পরিচালকসহ একাধিক কর্মকর্তা-কর্মচারী। সাত দিনের মধ্যে যদি তাদেরকে গ্রেফতার করা না হয় তাহলে লাগাতার কর্মসূচি দেওয়া হবে। এ বিষয়ে সমবায় অফিসার মো. হাসান রকি জানান, বিক্ষুব্ধরা সমবায় অফিসের সামনে ও থানার সামনে  বিক্ষোভ করেছিলেন। তাদের টাকা ফেরত দেওয়ার জন্য একটি কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। বিক্ষুব্ধদের একাংশ কমিটি গঠনের পক্ষে অন্য একটি অংশ পরিচালক রহমতুল্লাহকে ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন জানান, বিক্ষুব্ধ গ্রাহকদের প্রতিনিধিদের সাথে কথা বলে তাৎক্ষণিক পরিস্থিতি শান্ত করেছি। প্রধান আসামিসহ জড়িতদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান আছে। আশা করি অতি শিগগিরই তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হব।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: