শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কটিয়াদীতে সহকারি স্বাস্থ্য পরিদর্শক রুপক রায়ের বিদায় সংবর্ধনা

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ কর্মজীবনের ত্যাগ ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ সহকারি স্বাস্থ্য পরিদর্শক রুপক রায়কে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের সদস্যরা এ বিদায় সংবর্ধনার আয়োজন করে। 

 উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ শাহরিয়ার অনিকের সভাপতিত্বে ও  স্বাস্থ্য সহকারী শফিকুল ইসলামে সঞ্চালনায় বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ জহিরুল ইসলাম,সাবেক স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মজিবুর রহমান,সাবেক স্বাস্থ্য সহকারী আবদুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক উত্তম কুমার সেন, স্যানিটারি ইন্সপেক্টর দিদারুল আলম রাসেল,প্রধান হিসাব সহকারী শফিকুল ইসলাম,এম টি ইপিআই রিয়াজ মাহমুদ মুক্তার।এ সময় স্বাস্থ্য পরিদর্শক,সহঃ স্বাস্থ্য পরিদর্শক,স্বাস্থ্য সহকারী এবং সিএইচসিপি বৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সরকারি চাকরিতে বিদায় একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও একজন স্বাস্থ্যকর্মীর বিদায় মানে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি। মাঠপর্যায়ে কর্মরত স্বাস্থ্যকর্মীরা মানুষের সবচেয়ে কঠিন সময়ে পাশে দাঁড়ান। তাঁদের শ্রম, সততা ও মানবিক আচরণই একটি প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি। বিদায়ী কর্মকর্তাদের কর্মনিষ্ঠা ও অভিজ্ঞতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠান শেষে বিদায়ী সহকারি স্বাস্থ্য পরিদর্শক রুপক রায়হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।


ভোরের আকাশ/আ.র

বিদায় সংবর্ধনা

শেয়ার করুন: