ভোট দিলেন রুমিন ফারহানা

শাহবাজপুর উঃ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে ভোট দেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।
ভোটের পরিবেশ কেমন জানতে চাইলে গণমাধ্যমকে তিনি বলেন, এখন কেবল সকাল ৯টা। ভোট চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটের আগের রাতে তার কর্মীদের ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন এই স্বতন্ত্র প্রার্থী।
এ বিষয়ে রুমিন ফারহানা বলেন, 'রাতে আমার কর্মীরা এলাকায় পাহারায় ছিল। তাদের ২ জনকে বিনা কারণে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আমি সকালে ডিসি সাহেবের সঙ্গে দেখা করলাম। মনে হলো, উনাকে ভুল বোঝানো হয়েছে।'
ভোরের আকাশ/আ.র