শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জীবননগরে ফার্মের বাউন্ডারি ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ : ৪ মে ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার জীবননগর দত্তনগর সড়কের নারিকেল বাগান সংলগ্ন পাতিলা ফার্মের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার ও নির্মাণ নীতিমালা না মেনে কাজ করার অভিযোগে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, নির্মাণকাজে সিমেন্টের তুলনায় অতিরিক্ত বালু ব্যবহার করা হচ্ছে। এছাড়া সীমানা প্রাচীরের নিচে ছয় ইঞ্চি পরপর রডের রিং বসানোর নিয়ম থাকলেও বাস্তবে কোথাও এক ফুট, কোথাও এক ফুটের বেশি পরপর রিং বসিয়ে ঢালাই কাজ করা হচ্ছে।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার ইমরান হোসেনের কাছে কাজের সিডিউল, প্রতিষ্ঠানের নাম ও বাজেট সম্পর্কে জানতে চাইলে তিনি দাবি করেন, “কাজ নিয়ম মাফিকই চলছে।” ঢালাই দেয়ার সময় ইঞ্জিনিয়ার স্যার উপস্থিত ছিলেন। তবে সাংবাদিকরা সরেজমিনে ঢালাইয়ের পর রডের রিংয়ের দূরত্ব মেপে অনিয়মের প্রমাণ দেখালে তিনি বিষয়টি এড়িয়ে যান।

অভিযোগ রয়েছে, এ সময় তিনি সাংবাদিকদের ‘ম্যানেজ’ করার চেষ্টাও করেন। পরে ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম ও বাজেট সম্পর্কে কোনো তথ্য না দিয়েই তিনি কৌশলে স্থান ত্যাগ করেন।

অন্যদিকে, দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “কাজে কোনো ধরনের দুর্নীতি হলে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হবে।” তবে অভিযোগ ওঠার পরও কাজ চলমান থাকায় প্রশ্ন উঠেছে তার তদারকি নিয়ে।

সোমবার (৪ মে) পুনরায় যোগাযোগ করলে প্রকৌশলী মামুন জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম ও প্রকল্পের ব্যয়ের পরিমাণ এই মুহূর্তে তার মনে নেই।

তিনি আরও বলেন, “আমি সবসময় সেখানে যেতে পারি না, তাই ফার্মে কর্মরত সুজন নামের একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং একটি কমিটির মাধ্যমে কাজটি তদারকি করার কথা।”

তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার ইমরান হোসেনের বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে, সংশ্লিষ্ট অনেকেই বিষয়টি জানেন। স্থানীয় নেতৃবৃন্দ ও ফার্মের কর্মকর্তারাও এ বিষয়ে অবগত বলে জানা গেছে।

আরও পড়ুন

লিমন-বৃষ্টির পরিবারের পাশে থাকবে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এতসব অভিযোগের পরও কাজ চলমান থাকায় তদারকি কমিটির ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্টরা কি তাহলে আর্থিক সুবিধার বিনিময়ে নীরব ভূমিকা পালন করছেন?

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ভোরের আকাশ/আ.র

অনিয়মের অভিযোগ

শেয়ার করুন: