সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া

একক সংখ্যা গরিষ্ঠতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকের বিজয় লাভ করায় উৎসব পালন না করে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করেছেন আশুলিয়া থানা শ্রমিক দলের নেতৃবৃন্দ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুম্মা আশুলিয়ার বেরন সাইদ নগর জামে মসজিদ ও চিত্রশাইল কেন্দ্রীয় জামে মসজিদে সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নির্দেশনায় এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
এসময় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা সহ নব নির্বাচিত প্রধান মন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
আশুলিয়া থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের নেতৃত্বে এতে অংশ নেন সংগঠনটির সহ সভাপতি লিটন গাজী, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসমত মন্ডল ও প্রচার সম্পাদক নুর আলম ভূঁইয়া সহ ধর্মপ্রাণ মুসল্লীগণ।
ভোরের আকাশ/ র.ই