শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুন্দরবনে মহাবিপন্ন কচ্ছপের ৬৫ বাচ্চার জন্ম

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : ৬ মে ২০২৫, ১:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবনে মহাবিপন্ন কচ্ছপের ৬৫ বাচ্চার জন্ম
সুন্দরবনে মহাবিপন্ন কচ্ছপের ৬৫ বাচ্চার জন্ম

সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজননকেন্দ্রে মহাবিপন্ন বাটাগুর বাসকা প্রজাতির একটি কচ্ছপের ডিম ফুটে ৬৫টি বাচ্চা জন্ম নিয়েছে।

সোমবার (৫ মে) সকালে কচ্ছপ লালন-পালন কেন্দ্রর সংরক্ষণ প্যানে (ছোট পুকুর) রাখা হয়েছে বাচ্চাগুলোকে। বিষয়টি নিশ্চিত করেছেন করমজল প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির। 

তিনি জানান, ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি একটি কচ্ছপ ৮২টি ডিম দেয়। সেগুলো সংগ্রহ করে নিবিড় পরিচর্যার মাধ্যমে বালুর মধ্যে রাখা হয়। অবশেষে কেন্দ্রের পুকুরপাড়ের স্যান্ডবিচে রাখা ডিমগুলো থেকে সোমবার সকালে ৬৫টি বাচ্চা জন্ম নেয়।

তিনি আরও জানান, এখন বাচ্চাগুলোকে লালন-পালনের জন্য প্যানে রাখা হয়েছে। পরবর্তীতে এগুলো বড় পুকুরে ছাড়া হবে এবং কিছু বাচ্চা প্রকৃতিতেও অবমুক্ত করা হবে।

উল্লেখ্য, করমজলে ২০১৪ সালে এই মহাবিপন্ন প্রজাতির কচ্ছপের প্রজনন কার্যক্রম শুরু হয় মাত্র ৮টি কচ্ছপ দিয়ে। এরপর থেকে এ পর্যন্ত ৫২১টি ডিম থেকে ৪৭৫টি বাচ্চা ফুটে বের হয়েছে। বর্তমানে প্রজনন কেন্দ্রে ছোট-বড় মিলিয়ে ৪৫৮টি কচ্ছপ রয়েছে। বংশবিস্তার কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যে শতাধিক কচ্ছপ সুন্দরবন ও সমুদ্রে অবমুক্ত করা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: