শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজশাহী নার্সিং কলেজে অধ্যক্ষ সংকট: প্রশাসনিক ভবনে তালা,অনির্দিষ্টকালের শাটডাউন ঘোষণা

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ৫:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

দীর্ঘ প্রায় তিন মাস ধরে অধ্যক্ষ শূন্যতায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে রাজশাহী নার্সিং কলেজে। দ্রুত অধ্যক্ষ নিয়োগের দাবিতে এবার প্রশাসনিক ভবনের তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, সাবেক অধ্যক্ষ মোছা: মতিয়ারা খাতুন গত ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অবসর গ্রহণের পর থেকে এখন পর্যন্ত নতুন কোনো অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়নি। এমনকি ভারপ্রাপ্ত দায়িত্বেও কাউকে নিয়োগ না দেওয়ায় কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

তাদের ভাষ্য অনুযায়ী, নিয়মিত ক্লাস পরিচালনা, পরীক্ষা গ্রহণ, ক্লাস রুটিন ও নোটিশ প্রকাশ, স্টাইপেন্ড প্রদান,শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, শিক্ষক-কর্মচারীদের বেতনসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে।

এ বিষয়ে শিক্ষার্থীরা জানান, ইতোমধ্যে তারা একাধিকবার কলেজ প্রশাসন, রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন।

পাশাপাশি সংবাদ সম্মেলন ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিও পালন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি।

এর প্রেক্ষিতে গত ১৮ থেকে ২০ এপ্রিল পর্যন্ত কলেজ প্রাঙ্গণে তিন দিনের আল্টিমেটাম দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়ায় ২১ এপ্রিল থেকে তারা সম্পূর্ণ কলেজ শাটডাউন কর্মসূচি শুরু করেন।

শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে কলেজের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে এবং প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণরূপে স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যোগ্য অধ্যক্ষ নিয়োগ না হওয়া পর্যন্ত এই শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে। আমাদের ন্যায্য দাবিকে বারবার উপেক্ষা করা হলে উক্ত পরিস্থিতির দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই বহন করতে হবে।”

এদিকে শিক্ষার্থীরা দ্রুত সমস্যার সমাধান করে কলেজের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পুনরুদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ভোরের আকাশ/এনউব

,অনির্দিষ্টকালের শাটডাউন ঘোষণা

শেয়ার করুন: