শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাভারে ডাকাতির সরঞ্জামাদিসহ ৫ ডাকাত গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার রেডিওকলোনী সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন-মোঃ সোহাগ মোল্লা (২৭), পিতা- সামান মোল্লা, মাতা-মৃত সেলিনা বেগম, সাং-উজান গোপিন্দ পশ্চিমপাড়া, থানা-আড়াই হাজার, জেলা-নারায়নগঞ্জ, মোঃ সুজন মিয়া (৩০), পিতা- মোঃ ফজল মিয়া, মাতা- মোছাঃ চায়না বেগম, সাং-কুরংগী, সোয়াপুর (০৮ নং ওয়ার্ড), থানা- ধামরাই, জেলা- ঢাকা,চাঁন মিয়া (২৭), পিতা-পরান বেপারি, মাতা-চায়না বেগম, সাং-নারিকুল্লি, আটিগ্রাম (৮ নং ওয়ার্ড), থানা-মানিকগঞ্জ সদর, জেলা- মানিকগঞ্জ, মোঃ ইমরান হোসেন (২৫), পিতা- মৃত নূর হোসেন, মাতা-জমেলা খাতুন, সাং-নারিকুল্লি, আটিগ্রাম (০৮ নং ওয়ার্ড), থানা- মানিকগঞ্জ সদর, জেলা- মানিকগঞ্জ, হৃদয় (২৫), পিতা- মোঃ উজ্জল শেখ, মাতা- ময়না বেগম, সাং- বলরামপুর, থানা-নাগরপুর, জেলা-টাঙ্গাইল।

ডিবি পুলিশ জানায়, ভোরে রেডিওকোলনি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের প্রধানসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল,একটি ষ্টীলের ধারালো চাপাতি,একটি লাল কসটেপ মোড়ানো লোহার রডসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দেশের বিভিন্ন স্থানে চুরি/ডাকাতিসহ নানা ধরনের অপকর্মের সাথে জড়িত।

ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ জালাল উদ্দিন জানান, আসামীদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

ভোরের আকাশ/তা.কা

গ্রেপ্তারডাকাতসাভার

শেয়ার করুন: