ফরিদপুর
হ্যাঁ ভোটের প্রচারনায় ইমাম সম্মেলন

ফরিদপুর ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল দশটায় ফরিদপুর ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সদর উপজেলা পরিষদ মাল্টিপারপাস হলরুমে ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলার উপপরিচালক মোহাম্মদ ইয়াছিন মোল্যা এর সভাপতিত্বে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার নজরুল ইসলাম পিপিএম, এ সময় সকল উপজেলার মসজিদের ইমাম এবং ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে নিযুক্ত শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ অব্যাহত রাখতে মসজিদে জুমার নামাজের খুতবায় গণভোটে 'হ্যাঁ' ভোটের পক্ষে প্রচারণা চালাতে বলেন।
ভোরের আকাশ/র.ই