সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক পুত্র সাকিব

জয়দেবপুর বাজারে ঈদের শপিং করতে যেয়ে সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক পুত্র সাকিব।

সোমবার(২৫ মে) বিকেলে সাংবাদিক মোঃ আব্দুল আলীর পুত্র সাকিব (১৭) গাজীপুর মহানগরির জয়দেবপুর বাজারে ঈদের শপিং করতে যেয়ে বিকেলে মুন্সিপাড়া এলাকার মোঃ শাহ আলম এর ছেলে মোঃ সামির (২১) পৃর্ব শত্রুতার জের ধরে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্য করে পিছন থেকে এলো পাথারী আঘাত করে। ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে সাকিব মাটিতে লুটিয়ে পড়লে মৃত্যু নিশ্চিত ভেবে সাকিবকে ফেলে চলে যায় সন্ত্রাসী সামির ও তার সাথে অজ্ঞাত সন্ত্রাসীরা।
পরে গুরুতর আহত অবস্থায় সাকিবকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। বর্তমানে সাকিব শঙ্কা মুক্ত নয় বলে ডাক্তার জানিয়েছেন।
এ বিষয়ে সাকিবের পিতা গাজীপুর সদর মেট্রো থানায় মামলা করার উদ্দেশ্যে অভিযোগ জমা দিয়েছেন।
ভোরের আকাশ/এম