শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈদযাত্রায় নিরাপত্তা ও যানজট নিরসনে কাজ করছে সেনাবাহিনী

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ২:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঈদযাত্রায় নিরাপত্তা ও যানজট নিরসনে কাজ করছে সেনাবাহিনী
ঈদযাত্রায় নিরাপত্তা ও যানজট নিরসনে কাজ করছে সেনাবাহিনী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে ঘরমুখো মানুষ সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছেন। সকাল থেকে যানবাহনের চাপ বাড়লেও নেই তীব্র যানজট। সিরাজগঞ্জের বিভিন্ন মহাসড়কে যানজট নিরসন ও যাত্রীদের নিরাপত্তায় সেনাবাহিনী কাজ করছে। সেনাবাহিনী মোতায়েন থাকায় মহাসড়কে স্বাভাবিকভাবে যান চলাচল করছে, ফলে স্বস্তিতে রয়েছেন চালক ও যাত্রীরা। শুক্রবার সকাল থেকে অনেকে ট্রাক, পিকআপ, মোটরসাইকেল ও প্রাইভেট কারে করে বাড়ি ফিরেছেন।

সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির (পিএসসি,জি) বলেন, হাটিকুমরুল থেকে যমুনা সেতু পশ্চিম সংযোগ এবং চান্দাইকোনা পর্যন্ত মহাসড়কে ২৪ ঘণ্টা সেনাবাহিনী মোতায়েন রয়েছে। সিরাজগঞ্জের মহাসড়কে যাত্রীদের দুর্ভোগ কমাতে আমরা অক্লান্ত পরিশ্রম করছি। ঈদে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সেটাই আমাদের মূল লক্ষ্য।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ বলেন, ঈদযাত্রায় শুক্রবার মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। বিশেষ করে বৃহস্পতিবার বিকেলের পর থেকে পোশাক কারখানাগুলো ছুটি হওয়ায় যানবাহনের সংখ্যা বৃদ্ধি পায়। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে, কোনো বড় যানজট নেই।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ২২৭টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ২০ হাজার ২৪১টি যানবাহন পারাপার হয়েছে, যা বুধবারের তুলনায় ২ হাজার ২টি বেশি।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, ঈদযাত্রায় সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি বুথ চালু রাখা হয়েছে। এছাড়া উভয় পাশে ২টি করে আলাদা মোটরসাইকেল বুথ রাখা হয়েছে, যাতে যানবাহনের গতি স্বাভাবিক থাকে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: