শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে গৃহবধূ খন, স্বামী আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১৪ মে ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে গৃহবধূ খন, স্বামী আটক
রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে গৃহবধূ খন, স্বামী আটক

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর ছুরিকাঘাতে রেহেনা আক্তার (২৯) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ খুনের ঘটনায় জড়িত স্বামী নুরুল ইসলামকে আটক করেছে এপিবিএন পুলিশ।  মঙ্গলবার রাতে উখিয়া ক্যাম্প-১৯ এর নিজঘরে এ খুনের ঘটনা ঘটে।

নিহত রেহেনা আক্তার উখিয়ার ক্যাম্প-১৯ এ-৭ ব্লকের আবু সাদেকের মেয়ে এবং রেহেনার স্বামী নুরুল ইসলাম একই ক্যাম্পের আব্দু শুক্কুরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের দায়িত্বরত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আব্দুল হাদি।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, মঙ্গলবার রাত ৮ টার দিকে ক্যাম্প-১৯ এ নুরুল ইসলাম ও তার স্ত্রী রেহেনা আক্তারের মধ্যে পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নুরুল ইসলাম তার স্ত্রী রেহেনাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে এপিবিএন পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে ঘাতক নুরুল ইসলামকে আটক করে।  তিনি আরও বলেন, আটক নুরুল ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: