শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জেলা পুলিশ উদ্ধার করলো মোবাইল ও টাকা

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১ এপ্রিল ২০২৬, ৮:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পিরোজপুরে হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ২০ হাজার টাকা উদ্ধার করেছে জেলা পুলিশ। তথ্য-প্রযুক্তির সহায়তায় জেলার বিভিন্ন এলাকা থেকে এসব মোবাইল ফোন ও টাকা উদ্ধার করা হয়।

বুধবার (১ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন থানায় দায়ের করা হারানো মোবাইল ও বিকাশ প্রতারণা সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে আইসিটি অ্যান্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখা অভিযান চালায়। পরে দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর মধ্যে পিরোজপুর সদর উপজেলায় ৪টি, ইন্দুরকানীতে ১টি, মঠবাড়িয়ায় ৫টি, নাজিরপুরে ৫টি, নেছারাবাদে ৩টি, ভান্ডারিয়ায় ১টি এবং কাউখালীতে ১টি মোবাইল ফোন রয়েছে।

এছাড়া পিরোজপুর সদর থানায় দায়ের করা একটি বিকাশ প্রতারণার জিডির ভিত্তিতে হাতিয়ে নেওয়া ২০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার জানান, উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা ইতোমধ্যে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় ভুক্তভোগীরা তাদের হারানো সম্পদ ফিরে পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি আরও বলেন, পিরোজপুর জেলা পুলিশের এ ধরনের প্রযুক্তিনির্ভর উদ্ধার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/ র.ই


 

মোবাইল ফোন উদ্ধারমোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী

শেয়ার করুন: