নদী-পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রম জোরদারের প্রত্যয়

নদী, পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষাসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। এ লক্ষ্যে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলা কমিটির নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে ব্রাহ্মণবাড়িয়ার নদ-নদী, খাল-বিল ও জলাশয় রক্ষা, অবৈধ দখল ও দূষণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশ সংরক্ষণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় নোঙর বাংলাদেশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও সংসদ সদস্যের কাছে তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ জানান, ‘নদী বাঁচাও, দেশ বাঁচাও, প্রকৃতি বাঁচাও’—এই মূলমন্ত্রকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষার কার্যক্রমে সম্পৃক্ত করা এবং নদী ও প্রকৃতির প্রতি মানুষের দায়িত্ববোধ বাড়াতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে।
সৌজন্য সাক্ষাতে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল নোঙর বাংলাদেশের সামাজিক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি নদী, প্রকৃতি ও পরিবেশ রক্ষাকে সবার সামাজিক ও নাগরিক দায়িত্ব হিসেবে উল্লেখ করে এ ধরনের কাজে সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি বলেন, নদ-নদী, খাল-বিল ও জলাশয় রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে জনসচেতনতা বাড়ানো জরুরি। বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা কার্যক্রম ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মো. মনির হোসেন, সিনিয়র সহসভাপতি মো. ছগির আহমেদ কাজল, সহসভাপতি মোশারফ হোসেন, উম্মে সালমা হেপি, অ্যাডভোকেট জেসমিন আক্তার, সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া (বিল্লাল), যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল চৌধুরী, শাহ মাহমুদা আক্তার সুখী, এম. এ. মোমেন, ফরহাদ সরকারসহ জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, তথ্য-প্রযুক্তি সম্পাদক আবু সোহেল সরকার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মাহমুদুল হাসান রিয়াদ, সহ-আইন বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম, অর্থ ও তহবিল বিষয়ক সম্পাদক আশিক মান্নান হিমেল, শিক্ষা, সাহিত্য ও পাঠাগার সম্পাদক জিয়া আমিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. শাহাদাত হোসেন সোহেল, সহ-মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক কুহিনূর আক্তার, সহ-আপ্যায়ন সম্পাদক মাজহারুল আহমেদ চৌধুরীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাহী সদস্যদের মধ্যে রাশেদ কবির আকন্দ, মো. আনিছুর রহমান, মো. আলম রানা, এইচ. এম. শাহিন আহমেদ, ফেরদৌসি আক্তার, মো. নিশাদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. খলিলুর রহমান, জয়নাল আবেদীন, মোহাম্মদ রেজাউল হক, ফয়সাল, সাইফুল ইসলাম, রুনা আক্তার, মো. আরিফুল হক জুয়েল, খাদেমুল ইসলাম জীবন ও রমিজ উদ্দিন উপস্থিত ছিলেন।
নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতৃবৃন্দ জানান, নদী, প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের কল্যাণে সামাজিক দায়বদ্ধতা থেকে সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে। জেলার বিভিন্ন এলাকায় পরিবেশ সচেতনতা, বৃক্ষরোপণ, নদী-খাল রক্ষা, পরিচ্ছন্নতা, মানবিক সহায়তা ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
ভোরের আকাশ/সু.পা