শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সংকটে মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: সেলিম মোঃ জানে আলম

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ৯:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেছেন, চট্টগ্রাম ওয়াসা কেবল নিরাপদ পানি সরবরাহের দায়িত্ব পালন করে না, দুর্যোগ ও সংকটকালে মানুষের পাশে দাঁড়ানোও প্রতিষ্ঠানটির সামাজিক অঙ্গীকারের অংশ। বন্যাদুর্গত মানুষের জন্য আয়োজিত ত্রাণ সহায়তা কার্যক্রম তাদের কষ্ট কিছুটা হলেও কমাতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারি সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের সমন্বিত উদ্যোগই সবচেয়ে কার্যকর শক্তি।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৪টায় নগরীর বেবি সুপার এলাকার হাসমিকেল মোড় সংলগ্ন পূর্ব নাসিরাবাদ আব্দুল জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চট্টগ্রাম ওয়াসার উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রকৌশলী সেলিম জানে আলম বলেন, বন্যার সময় নিরাপদ সুপেয় পানির প্রয়োজনীয়তা বহুগুণ বেড়ে যায়। এ কারণে চট্টগ্রাম ওয়াসা সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত এলাকায় নিরাপদ পানির সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানকে মানবিক দায়িত্ববোধ থেকে বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ নুরুল আমিন, মুহাম্মদ মাহবুবুল আলম, মো. নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ রেজাউল আহসান চৌধুরী, সৌমিত পাল, আবদুল্লাহ মোহাম্মদ সাকের, মুহাম্মদ শাহাবুদ্দিন, এ এস এম আতিয়ার রহমান, রিচার্ড নেলসন পিনারু, রুমেন সেন, সাইফুল ইসলাম, মো. ওমর ফারুক, সহকারী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আবু বক্কর সিদ্দিকসহ ওয়াসার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

আরও পড়ুন

চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কে বাস ডাকাতি, লুট হলো টাকা ও মোবাইল ফোন

এ ছাড়া উপস্থিত ছিলেন পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি (পিআরইউ) চট্টগ্রামের আহ্বায়ক ও দৈনিক দিনকাল চট্টগ্রাম ব্যুরো প্রধান হাসান মুকুল, অ্যাব নেতা প্রকৌশলী রফিকুন নবী, চুয়েটের সাবেক ভিপি সিরাজুল ইসলাম, প্রকৌশলী মেসবাউল আলম, প্রকৌশলী কামরুজ্জামান, ইমদাদুল হক শাহিন, আবুল বাশার, সায়েম শাহীনসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

স্থানীয় প্রতিনিধিদের মধ্যে শায়েস্থা উল্লাহ চৌধুরী, জমির উদ্দিন নাহিদ, আব্দুল হাই, জহিরুল ইসলাম জহির, সাজ্জাদ হোসেন খান, জিন্নাতুন নেছা জিনিয়া, কামরুল হাসান আকাশ, সায়মা হক, জাভেদ ওমর, নুরুল কবির পলাশ, মো. হাসান আলি, নুরুল ইসলাম বিপ্লব, হোসনে আরা ও মো. জুয়েল উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এনউব

জানে আলম

শেয়ার করুন: