শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সিরাজগঞ্জে ভারতীয় ফেনসিডিল রাখার দায়ে রাজা মিয়া নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। 

একই সাথে ১০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। রায় ঘোষনার সময় আসামী পলাতক ছিলেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩য় আদালতের বিচারক নজরুল ইসলাম এই কারাদন্ডের আদেশ প্রদান করেন।

এই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হামিদুল ইসলাম দুলাল এতথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০১২ সালের ২৮ মার্চ যমুনা সেতু পশ্চিম গোল চত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশী করে র‌্যাব-১২ সদস্যরা। 

সন্ধ্যায় রাজশাহী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৪২ বোতল ভারতীয় ফেনসিডিল সহ রাজা মিয়াকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা। 

এঘটনায় র‌্যাব -১২ এর ডিএডি সিদ্দিকুর রহমান বাদী হয়ে যমুনা সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত আসামী রাজা মিয়াকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

ভোরের আকাশ/ র.ই


 

যাবজ্জীবন কারাদন্ডহামিদুল ইসলাম দুলাল

শেয়ার করুন: