শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরিশাল-৩: কারাগারে থাকা বাবার পক্ষে মেয়ের প্রচার প্রচারণা

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী ও বাবুগঞ্জ) আসন থেকে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী তিনবারের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ গোলাম কিবরিয়া টিপু দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন।

তার পক্ষে নির্বাচনী গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীর একমাত্র মেয়ে হাবিবা কিবরিয়া। বিভিন্ন রাজনৈতিক হয়রানীমূলক মামলায় কারাগারে থাকা বাবার মুক্তির জন্য তিনি এ আসনের সর্বস্তরের ভোটারদের কাছে ভোট ভিক্ষা করছেন।

শনিবার মুলাদী উপজেলার  পূর্ব নাজিরপুর আলহাজ্ব গোলাপ কিবরিয়া টিপু মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে হাবিবা কিবরিয়া নিজেকে একজন অসহায় মেয়ে হিসেবে উপস্থাপন করে হয়রানীমূলক মিথ্যা মামলা থেকে বাবাকে কারাগার থেকে মুক্ত করতে লাঙ্গল মার্কায় ভোটের আবেদন করেন। সাধারণ ভোটাররা হাবিবা কিবরিয়ার ব্যতিক্রমধর্মী এই জন দেখে অনেকটা আবেগ আপ্লুত হয়েছেন।

হাবিবা কিবরিয়া বলেন, আমার বাবা একা জেলে থাকলেও তার পক্ষে পুরো পরিবার, দলীয় নেতাকর্মী, সমর্থক এবং বরিশাল-৩ আসনের সাধারণ ভোটাররা রাজপথে রয়েছেন। এই নির্বাচন শুধু ভোটের নয়, এটি ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই।

নেতাকর্মীরা জানান, তিনবারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ গোলাম কিবরিয়া টিপুকে পুনরায় নির্বাচিত করে কারামুক্ত করাই এখন তাদের প্রধান লক্ষ্য।

 

ভোরের আকাশ/আ.র

নির্বাচনি প্রচারণা

শেয়ার করুন: