শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরিশালে গ্রাম্য সাংস্কৃতিক শিল্পীদের নিয়ে প্রচারণায় রহমাতুল্লাহ

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশীয় শিল্প-সংস্কৃতিকে ধ্বংসের হাত থেকে রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর নাজিরের পুল এলাকায় সদর-৫ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের পক্ষে বরিশাল বিভাগীয় দক্ষিণাঞ্চল শিল্পী পরিষদের উদ্যোগে আয়োজিত প্রচারণায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রচারণায় অংশ নিয়ে রহমাতুল্লাহ বলেন, দেশের ঐতিহ্যবাহী শিল্প-সংস্কৃতি একটি মহলের অপচেষ্টায় ধ্বংসের মুখে পড়ছে।

গ্রামবাংলার লোকজ সংস্কৃতি, পালাগান, বাউল, জারি-সারি, ভাটিয়ালি, লাঠিখেলা ও বিভিন্ন গ্রামীণ সাংস্কৃতিক ঐতিহ্য আজ অবহেলিত।

এসব ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হলে দেশীয় সংস্কৃতির পৃষ্ঠপোষক শক্তিকে বিজয়ী করতে হবে।

তিনি আরও বলেন, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা সমাজের বিবেক। তাদের যথাযথ সম্মান ও নিরাপদ সাংস্কৃতিক পরিবেশ নিশ্চিত করা না গেলে জাতির আত্মপরিচয়ই সংকটে পড়বে।

তাই শিল্পী-সংস্কৃতিকর্মীসহ সব শ্রেণি-পেশার মানুষকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

প্রচারণায় বরিশাল বিভাগীয় দক্ষিণাঞ্চল শিল্পী পরিষদের সভাপতি মোঃ ফরিদ উদ্দিন খান, সাধারণ সম্পাদক মোঃ শাহীন আলমসহ প্রায় ৪০-৫০ জন শিল্পী অংশ নেন।

এ সময় তারা দলীয় প্রার্থীর পক্ষে বিভিন্ন সড়ক ও এলাকায় গণসংযোগ করেন, পথচারী ও দোকানিদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং দেশীয় সংস্কৃতি রক্ষার পক্ষে সচেতনতামূলক স্লোগান দেন।

উপস্থিত শিল্পীরা বলেন, দেশের গ্রামীণ শিল্প-সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে এ খাতে আরও পৃষ্ঠপোষকতা প্রয়োজন।

তারা আশা প্রকাশ করেন, ধানের শীষের প্রার্থী বিজয়ী হলে শিল্পী-সংস্কৃতিকর্মীদের কল্যাণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

ভোরের আকাশ/নি. ব

নির্বাচনি প্রচারণা

শেয়ার করুন: