শিরোনাম
দেশের চিকিৎসা সরঞ্জাম খাতে ৯ বিলিয়ন ডলারের বাণিজ্যের সুযোগগুপ্তদের সঙ্গে ফ্যাসিবাদের নতুন সখ্যতা প্রমাণিত: রিজভীমোংলা বন্দরকে নতুন অর্থনৈতিক হাব হিসেবে প্রতিষ্ঠা করা হবে: নৌপরিবহনমন্ত্রীসকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকারআমরা দেশের সব খুনের বিচার করতে চাই: আইনমন্ত্রীটেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহতনতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারেররাজধানীতে ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনাদেশের চিকিৎসা সরঞ্জাম খাতে ৯ বিলিয়ন ডলারের বাণিজ্যের সুযোগগুপ্তদের সঙ্গে ফ্যাসিবাদের নতুন সখ্যতা প্রমাণিত: রিজভীমোংলা বন্দরকে নতুন অর্থনৈতিক হাব হিসেবে প্রতিষ্ঠা করা হবে: নৌপরিবহনমন্ত্রীসকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকারআমরা দেশের সব খুনের বিচার করতে চাই: আইনমন্ত্রীটেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহতনতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারেররাজধানীতে ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা

শাজাহানপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬, ৮:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

বগুড়ার শাজাহানপুরে মাড়িয়া যুব কল্যাণ সংঘের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জমজমাট ফাইনালে খেলোয়াড় কল্যাণ সমিতি নয়মাইল ২-১ গোলে আল আমিন ক্রীড়া চক্রকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোরশেদ মিলটন বলেন, খেলাধুলা তরুণ সমাজকে সুস্থ ও সুন্দর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি তরুণদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে নতুন নতুন খেলোয়াড় তৈরি হবে এবং ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে। তিনি আয়োজকদের এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

মাড়িয়া যুব কল্যাণ সংঘের সভাপতি ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বাদশা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ,জেলঅ যুবদলের সভঅপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু শাহীন সানি। এছাড়াও সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আহŸায়ক আবুল বাসার, বরেণ্য অতিথি জেলা যুবদলের সাবেক আহŸায়ক খাদেমুল ইসলাম খাদেম সহ নেতৃবৃন্দ ।

ফাইনাল খেলায় দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত খেলোয়াড় কল্যাণ সমিতি নয়মাইল ২টি গোল করে জয় নিশ্চিত করে। অন্যদিকে আল আমিন ক্রীড়া চক্র ১টি গোল করতে সক্ষম হয়।

আরও পড়ুন

টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং এলাকায় ক্রীড়াঙ্গনের বিকাশ ঘটানোই এ টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: