শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শাহিনুর সভাপতি ও মানিক সম্পাদক

হিলফুল ফুজুল যুব সংঘের আত্মপ্রকাশ

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ৫:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

“হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শে, সুন্দর সমাজ গড়ি”— এই স্লোগানকে ধারণ করে নীলফামারীর ডোমারে আত্মপ্রকাশ করেছে অরাজনৈতিক, সামাজিক ও মানবিক সংগঠন ‘হিলফুল ফুজুল যুব সংঘ’।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলা ভূমি অফিস সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির ২০ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শাহিনুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. মানিক ইসলাম।

নির্বাচিত অন্যান্যরা হলেন— সহ-সভাপতি মো. নুরনবী ইসলাম ও শাহরিয়ার আহমেদ সাধন, সহ-সাধারণ সম্পাদক মো. নুরনবী ইসলাম (তুফান), সাংগঠনিক সম্পাদক শাকিল শাহরিয়ার, অর্থ সম্পাদক মো. আতোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মো. সৌরভ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মোস্তাফেজুর রহমান (দুখু), যুব ও ক্রীড়া সম্পাদক মো. কামরুজ্জামান অনিক এবং ধর্ম বিষয়ক সম্পাদক মো. মোস্তাকিম বিল্লাহসহ মোট ২০ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহিনুর রহমান বলেন, “আমরা নবী করিম (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজে ন্যায়, মানবতা ও সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে চাই। তরুণদের সঙ্গে নিয়ে একটি আদর্শ সমাজ গঠনে কাজ করে যাব।

”সংগঠনটির লক্ষ্য ও কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে— অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখা, বনায়ন কর্মসূচি, রক্তদান ও ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং তরুণ সমাজকে নৈতিক ও ইসলামিক চেতনায় উদ্বুদ্ধ করা।

ভোরের আকাশ/জাআ

আত্মপ্রকাশনীলফামারীহিলফুল ফুজুল যুব সংঘ

শেয়ার করুন: