দিনাজপুরে ৫টি আসনে বিএনপি, ১টিতে স্বতন্ত্র জয়ী

বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত দিনাজপুরের ছয়টি সংসদীয় আসনের পাঁচটিতে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।
দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে ধানের শীষ প্রতীকে মো. মনজুরুল ইসলাম ১ লাখ ৭৯ হাজার ৩১৪ পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে মতিউর রহমান পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৮১ ভোট।
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে মো. সাদিক রিয়াজ বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এ.কে.এম আফজালুল আনাম পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৮৮৭ ভোট।
দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম ১ লাখ ৪০ হাজার ৬০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. মাইনুল আলম পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ২৩৯ ভোট।
দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) বিএনপি প্রার্থী আখতারুজ্জামান মিয়া ১ লাখ ৬৬ হাজার ৭১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আফতাবউদ্দীন মোল্লা পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৫৬ ভোট।
দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থী এ জেড এম রেজওয়ানুল হক পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৪৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১ দলীয় জোট মনোনীত এনসিপির প্রার্থী আব্দুল আহাদ পেয়েছেন ১ লাখ ১০ হাজার ১৯৫ ভোট।
দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট-হাকিমপুর) আসনে ধানের শীষের প্রার্থী এ জেড এম জাহিদ হোসেন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ ৫ হাজার ১১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৭০৩ ভোট।