শিরোনাম
১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসামিটের এলএনজি বন্ধ থাকবে ৪ দিন, কমতে পারে গ্যাসের চাপমজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসামিটের এলএনজি বন্ধ থাকবে ৪ দিন, কমতে পারে গ্যাসের চাপমজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’

দেশের প্রধান চালিকাশক্তি আজকের যুবসমাজ: ত্রানমন্ত্রী দুলু

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ১ নভেম্বর ২০২৬, ৬:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশের সবচেয়ে মূল্যবান ও প্রধান চালিকাশক্তি হলো যুবসমাজ। তাদের মেধা, সৃজনশীলতা ও উদ্যমকে কাজে লাগাতে হবে। দক্ষতা বৃদ্ধি, আধুনিক ও প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে টিকে থাকতে স্মার্ট কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, আইটি এবং কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রোববার সকালে জাতীয় যুব দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে শোভাযাত্রা শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

নীলফামারীতে বিএনপির প্রয়াত নেতাদের স্মরণে সভা

ত্রানমন্ত্রী বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজের অন্যতম বাধা হলো মাদক ও জুয়া। এতে তরুণেরা বেশি আসক্ত হয়। যুবসমাজকে মাদক ও জুয়া থেকে মুক্ত রাখতে তাদের খেলাধুলা ও বিনোদনমূখী করতে হবে। লেখাপড়ার পাশাপাশি তরুণদের খেলাধুলাতে মনোযোগী করে তুলতে পাড়লে জুয়া ও মাদ

কের মতো অপকর্ম থেকে তারা দুরে থাকবে যা একটি সুন্দর সমাজ গঠনকে সহজ করবে। "দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যে লালমনিরহাটে জাতীয় যুব দিবসের আলোচনা সভায়

স্বাগত বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাটের উপপরিচালক আব্দুস সালাম। বক্তব্য দেন, জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল হাকিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমনিরহাটে উপপরিচালক ড. মোঃ সাইখুল আরেফিন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: