শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নওগাঁর মহাদেবপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ২৬ মে ২০২৬, ৫:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নওগাঁর মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৫ মে) দিবাগত রাতে মামলা দায়েরের পর মঙ্গলবার ভোরে উপজেলার শরীফপুর আদর্শ গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত গোবিন্দ পাহান ওই গ্রামের মৃত লালদো পাহানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৯ মে) দুপুরে ভুক্তভোগী কিশোরীর বাবা-মা পার্শ্ববর্তী গ্রামে ধান কাটার কাজে যান। এ সময় বাড়িতে একা পেয়ে প্রতিবেশী গোবিন্দ পাহান ওই কিশোরীকে ফুসলিয়ে ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বাবা-মা বাড়িতে ফিরলে কিশোরীটি বিষয়টি তাদের জানায়।

স্থানীয়ভাবে ঘটনাটি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর গত রাতে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরেই অভিযানে নামে পুলিশ।

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ভুক্তভোগী কিশোরীর বাবার অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার এজাহারনামীয় প্রধান আসামিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষাসহ অন্যান্য আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

ভোরের আকাশ/এম

নওগাঁ

শেয়ার করুন: