শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ সিটির নতুন প্রশাসক সাখাওয়াত হোসেন খান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জ সিটির নতুন প্রশাসক সাখাওয়াত হোসেন খান
নারায়ণগঞ্জ সিটির নতুন প্রশাসক সাখাওয়াত হোসেন খান

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে নিয়োগ দিয়েছে সরকার। রবিবার স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিন এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

জানা যায়, ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে টানা তিনবারের নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে অপসারণ করে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার। পরে অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামানকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ করে সরকার। তাকে বদলি করে যুগ্ম সচিব আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহকে নিয়োগ দেয়া হয়।

আরো জানা যায়, সাখাওয়াত হোসেন খান সারাদেশে আলোচনায় আসেন সাতখুন হত্যা মামলার পর। তিনি চাঞ্চল্যকর এ মামলাটিতে বাদীপক্ষের আইনজীবী হয়ে বেশ আলোচিত হন। পরে ২০১৬ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে তিনি মেয়র পদে নির্বাচন করেন। বিএনপির মনোনয়নে ধানের শীষ নিয়ে লড়লেও তিনি সেবার আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর কাছে পরাজিত হন। পরে ২০১৮ সালে তিনি নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। যদিও ওই নির্বাচনে আসনটি ছেড়ে দেওয়া হয় শরিক দলকে। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও আসনটিতে প্রাথমিকভাবে সাখাওয়াতের নাম মনোনীত করার কথা শোনা গেলেও পরে আবুল কালামকে চূড়ান্ত করে বিএনপি।

সংসদ নির্বাচনে মনোনয়ন-বঞ্চিত সাখাওয়াতকে বিএনপি সরকার নাসিকে প্রশাসক হিসেবে নিয়োগ করে মূল্যায়ন করেছে বলে জানাচ্ছেন তার অনুসারীরা।

সদ্য নারায়ণগঞ্জ সিটি কপোর্রেশনের  প্রশাসক হিসাবে নিয়োগ পাওয়া নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক  এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়ায় মহান রাব্বুল আলা আমিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করে বলেন,  বিএনপির চেয়ারম্যান  ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের  নেতৃবৃন্দর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

তিনি বলেন,  স্থবির সিটি কপোর্রেশনের কাজকে  গতিশীল করার পাশাপাশি নারায়ণগঞ্জ থেকে সন্ত্রাস, চাদাঁবাজি, টেন্ডারবাজি  দুর করা এবং  কিশোর গ্যাং দৌরাত্ব রোধ করার জন্য কাজ করবেন বলে জানান।  এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বিগত ১৭ বছরের  রাজপথের লড়াই সংগ্রাম করার মুল্যায়ন  হিসাবে আমাকে সিটি কপোর্রেশানের প্রশাসক নিয়োগ দিয়েছেন।  দলের চেয়ারম্যানের ও প্রধানমন্ত্রী  আমাকে দায়িত্ব সৎ ও নিষ্ঠার সাথে পালন করবো।  তিনি বলেন, সিটি  কপোর্রেশনের দায়িত্ব নেয়ার পর নগরবাসির চলাচলের জন্য যানজট নিরসন, হকার উচ্ছেদসহ নগরবাসির সেবায় কাজ করবো। 

ভোরের আকাশ/আ.র

সাখাওয়াত হোসেন খান

শেয়ার করুন: