শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাকৃবিতে রোভার স্কাউটের বার্ষিক তাঁবু বাস ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ৩:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবু বাস ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান গত ২০-২২ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে রোভার সাগর আল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে রোভার আইরিন রহমান প্রমি মনোনীত হয়েছেন।

শনিবার (২২ নভেম্বর) রাতে বাকৃবির টিএসসি মিনি কনফারেন্স রুমে রোভার স্কাউট গ্রুপের আয়োজনে এ দায়িত্ব হস্তান্তর ও বার্ষিক তাঁবু বাস অনুষ্ঠিত হয়।

৩ দিনব্যাপি প্রোগ্রামের কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন ড. মো: জহিরুল আলম। এ সময় স্কাউটিং সদস্য, প্রশিক্ষণ ও সেবা স্তরে বিশেষ অবদান রাখার জন‌্য ৫ জনকে ‘স্কাউট অব দ্য ইয়ার’ পুরস্কার এবং জুলাই আন্দোলন ও জুলাই-পরবর্তী ট্রাফিক নিয়ন্ত্রণে ভূমিকার জন্য ৬ জনকে সার্টিফিকেট প্রদান করা হয়।

এ ছাড়া বাকৃবির দুইজন শিক্ষক, বেস্ট রোভার অব দ্য ইয়ার এবং বিদায়ী কমিটিকে সম্মাননা দেওয়া হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হক, প্রক্টর প্রফেসর ড. মো. আবদুল আলীম, অবসরপ্রাপ্ত কোষাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটির সদস্য মো. রাকিব উদ্দিন, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক প্রফেসর ড. মো. রুহুল আমিন, গ্রুপ রোভার স্কাউট লিডার ড. মো. জহিরুল আলমসহ নতুন দীক্ষাপ্রাপ্ত রোভারগণসহ প্রায় ৮০ জন রোভার ছাত্র-ছাত্রী এ প্রোগ্রামে অংশগ্রহণ করেন।

ভোরের আকাশ/মো.আ.

রোভার স্কাউটবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ময়মনসিংহ

শেয়ার করুন: