শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসলামী ব্যাংক ইস্যুতে ধুনটে মানববন্ধন

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ৮ জুন ২০২৬, ৬:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বগুড়ার ধুনট উপজেলায় ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানসহ সব পর্ষদ সদস্যদের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (৮ জুন) সকাল ১১টায় ধুনট হাসপাতাল সড়কে অবস্থিত ইসলামী ব্যাংকের শাখা কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হলেও ফোরামের নেতৃত্বে ছিলেন জামায়াত নেতারা। এছাড়া কর্মসূচিতে সাধারণ গ্রাহকদের উপস্থিতি না থাকলেও জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের অংশ নিতে দেখা যায়।

মানববন্ধনে বক্তব্য দেন সচেতন গ্রাহক ফোরামের সভাপতি রেজাউল করিম, সহসভাপতি মাওলানা আব্দুল করিম, গ্রাহক নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক ও মোজাফফর আলী। 

এদের মধ্যে রেজাউল করিম ধুনট উপজেলা জামায়াতের সাবেক আমির ও বর্তমানে বগুড়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য। মাওলানা আব্দুল করিম ধুনট উপজেলা জামায়াতের সেক্রেটারি। সাধারণ গ্রাহক হিসেবে বক্তব্য দেওয়া নজরুল ইসলাম মথুরাপুর ইউনিয়ন জামায়াতের আমির এবং মোজাফফর আলী একই ইউনিয়নের সদস্য। আব্দুর রাজ্জাক সাবেক শিবির নেতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের নেতৃত্বে থাকা সবাই উপজেলা জামায়াতের দায়িত্বশীল নেতা। স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে যাদের নাম ঘোষণা করা হয়েছে, তারাও এ মানববন্ধনে অংশ নেন। ব্যাংকের সাধারণ কোনো গ্রাহককে সেখানে দেখা যায়নি। যারা অংশ নিয়েছেন, তারা প্রায় সবাই জামায়াত বা শিবিরের নেতাকর্মী।

ধুনট উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু বলেন, “জামায়াত-শিবির গোপন রাজনীতিতে অভ্যস্ত। ইসলামী ব্যাংকের ইস্যুতে তারা নিজেদের দলীয় পরিচয় আড়াল করে সাধারণ গ্রাহক সেজে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। রাষ্ট্রীয় নীতিতে ব্যাংক পরিচালনায় বাধা দিতে তারা মত তৈরির অপচেষ্টা চালাচ্ছে।”

আরও পড়ুন

রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান

এদিকে মানববন্ধনে বক্তারা ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানসহ সব পর্ষদ সদস্যের পদত্যাগ দাবি করেন। পাশাপাশি এস আলমকে ফিরিয়ে এনে বিচার এবং পাচার হওয়া অর্থ ফেরত আনার দাবিও জানান।

ভোরের আকাশ/ র.ই


 

দাবিতে মানববন্ধনরেজাউল করিম

শেয়ার করুন: