শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরগুনায় অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার

বরগুনা প্রতিনিধি

প্রকাশ : ২২ মে ২০২৫, ১:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরগুনায় অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার
বরগুনায় অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার

বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের খাজুরা গ্রামে একটি বাগান থেকে মানসিক প্রতিবন্ধী মো. নাঈম (২৬) যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (২১ মে) সকালে স্থানীয় এক কৃষক বাগানে কাজ করতে গেলে দুর্গন্ধ পান।  পরে তিনি বাগানের ভেতর একটি অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্যকে খবর দেন।  তাদের মাধ্যমে বরগুনা থানা পুলিশকে জানানো হলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, মো. নাঈম মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং ওসিডি (অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার) রোগে ভুগছিলেন। তিনদিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি বলে জানান তার মা।

মরদেহের হাতে বাঁধা লাল সুতা ও পরনের কাপড় দেখে স্বজনরা নাঈমকে শনাক্ত করেন।

বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, “মরদেহ উদ্ধারের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা মর্গে পাঠানো হয়েছে।”

ভোরের আকাশ/জাআ

বরগুনা

শেয়ার করুন: