শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাতকানিয়ায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ৬ ডিসেম্বর ২০২৫, ৯:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চট্টগ্রামের সাতকানিয়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় দুই সাংবাদিকসহ আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার কেরানিহাট-বান্দরবান সড়কের সত্যপীর মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নাজমুল (৩৬) এবং তৌহিদ (১৯)। তারা দুজনই বান্দরবান সদর উপজেলার ৭ নম্বর আর্মিপাড়া এলাকার বাসিন্দা।

আহতদের মধ্যে রয়েছেন—আবুদল কাদের (৩৫), আর্মিপাড়া, বান্দরবান সদর। বাংলা টিভির সাতকানিয়া প্রতিনিধি সাইফুল ইসলাম,খবরের কাগজ পত্রিকার সাতকানিয়া প্রতিনিধি আরিফুল ইসলাম (তাদের বাড়ি সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারা এলাকায়)

স্থানীয় সূত্রে জানা গেছে, পূবালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেল আরোহীদের চাপা দিলে ঘটনাস্থলেই নাজমুল মারা যান। পরে আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হলে আরও একজন মোটরসাইকেল আরোহী তৌহিদ মৃত্যুবরণ করেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ঘটনাটির আইনগত প্রক্রিয়া চলমান।

ভোরের আকাশ/তা.কা

 

 

সাতকানিয়াআহতমৃত্যু

শেয়ার করুন: