শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আবুল কালাম আজাদ

জামায়াত ক্ষমতায় গেলে কাউকে ‎দুর্নীতি করতে দেওয়া হবে না

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৯ ফেব্রুয়ারি ২০২৬, ৮:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের ১১ দল মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, দক্ষিণ খুলনার অবহেলিত উপকূলীয় অঞ্চল কয়রা-পাইকগাছাকে আধুনিক করে গড়ে তুলতে হলে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। 

আগামী দিনে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আমরা নতুন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। যাতে করে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহন করা হবে। সকল সুবিধা বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে আনা হবে। আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি করবো না এবং কাউকে দুর্নীতি করতে দেব না। সোমবার (৯ ফেব্রয়ারি)  বিকাল ৫ টায় পাইকগাছা সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎মাওলানা আবুল কালাম আজাদ আরো বলেন, জামায়াত ইসলামী বিজয়ী হলে কয়রা-পাইকগাছায় টেকসই বেড়িবাঁধ নির্মান করা হবে, সুন্দরবন কেন্দ্রীক পর্যটন নির্মান করার পাশাপাশি রাস্তাঘাট, কালভার্টসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে। এ ছাড়াও বনদস্যু নির্মুলে ব্যবস্থা গ্রহণ, চাঁদাবাজি নির্মুল করে সোনার বাংলা গড়তে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।

‎পাইকগাছা উপজেলা আমির মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী আলতাফ হোসেনের সঞ্চালনায় সম্মানিত মেহমান হিসেবে বক্তব্য রাখেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা)-র সাবেক এমপি অধ্যক্ষ শাহ মুহাম্মদ রুহুল কুদ্দুস।

‎অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খুলনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, সহকারী সেক্রেটারী এড. মোস্তাফিজুর রহমান, খুলনা জেলা সহকারী সেক্রেটারী এড. লিয়াকত আলী, খুলনা মহানগরীর সহকারি সেক্রেটারী এড. শাহ-আলম,  খুলনা জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির খুলনা জেলা সভাপতি এড. হানিফ উদ্দীন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির পাইকগাছা উপজেলা সভাপতি ডাঃ সাইদুর রহমান, পাইকগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস, কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, ডুমুরিয়া উপজেলার সনাতনী ধর্মের সেক্রেটারী দেবপ্রসাদ মন্ডল, কোষাধ্যক্ষ গৌতম মন্ডল, পাইকগাছা উপজেলা এনসিপি সভাপতি  হাফিজ বিন তারিক, ইসলামী ছাত্র শিবির খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবুজার গিফারী, সাবেক সভাপতি স ম আব্দুল্লাহ আল মামুন, মো. আব্দুর রহিম, জুলাই যোদ্ধা রানা শেখ প্রমুখ।

ভোরের আকাশ/ র.ই

 

জামায়াত প্রার্থী‎মাওলানা আবুল কালাম আজাদ

শেয়ার করুন: