শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মানিকগঞ্জ পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে বিক্ষোভ

বাবুল আহমেদ, মানিকগঞ্জ

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ৩:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জ পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে বিক্ষোভ
মানিকগঞ্জ পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে বিক্ষোভ

মানিকগঞ্জে ৬ দফা দাবীতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। সেইসাথে ২০২১ সালে অবৈধ নিয়োগ প্রাপ্ত ক্রাফট মামাদের মামলার রায়ের প্রতিবাদ  ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার ও শিক্ষাগত পরিবেশ উন্নয়নেরও দাবি জানান তারা।

সোমাবার (২১ এপ্রিল) সকাল ১১টার দিকে বাসস্ট্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট  চত্বর থেকে কয়েক শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ করেন। এসময় তারা প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে বিভিন্ন  স্লোগান দিতে থাকে ।

সমাবেশে বক্তব্য রাখেন কনফিডেন্স ইনস্টিটিউটের রাতুল, আরফিন, আইরিননাহার মৌ, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সৈয়দ লিখন, রনি খাদিজা, লিচি, ডিপজয় মন্ডল, ইলিয়াছসহ অন্যান্যরা।

বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মাঠে নামিনি। আমরা শুধু আমাদের ভবিষ্যৎ ও ন্যায্য দাবির জন্য শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করছি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়ন বন্ধ না হলে, আমরা দেশজুড়ে বৃহত্তর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবো।

উল্লেখ্য, এই দাবিগুলো ইতিমধ্যেই দেশের অন্যান্য পলিটেকনিক ইনস্টিটিউটেও আলোচিত হচ্ছে, যা থেকে বোঝা যায়, বিষয়টি এখন একটি জাতীয় ইস্যুতে পরিণত হতে চলেছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: