শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

জনবল সংকটে ৪ বছর ধরে বন্ধ ধামরাই ইউনিয়ন ভূমি অফিস

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ৪:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
জনবল সংকটে ৪ বছর ধরে বন্ধ ধামরাই ইউনিয়ন ভূমি অফিস
জনবল সংকটে ৪ বছর ধরে বন্ধ ধামরাই ইউনিয়ন ভূমি অফিস

ঢাকার ধামরাইয়ে ভাড়ারিয়া ইউনিয়ন ভূমি অফিসের জন্য আধুনিক মানের ভবন নির্মাণ করা হলেও সোয়া ৪ বছরেও সেবা পাচ্ছে না ভূমির মালিকরা। জনবল না থাকায় ওই ভূমি অফিসে ঝুলছে তালা।

এ ভাড়ারিয়া ইউনিয়নে ৪ নং ওয়ার্ডে গাজীপুর এলাকায় বিদ্যুৎ ও পানি সুবিধা সম্বলিত প্রায় সোয়া ৪ বছর আগে প্রায় ১ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে আধুনিক মানের ভবন ( ইউনিয়ন ভূমি অফিস) নির্মাণ করা হয়। ভবন নির্মাণের পর অফিসের কার্যক্রমের উদ্বোধনের প্রায় ৪ বছর পেরিয়ে গেলেও এখান থেকে ভূমি সংক্রান্ত কোন সেবা পাচ্ছে না ইউনিয়নবাসী।

জানা গেছে, ইউনিয়ন পর্যায়ে ভূমি সংক্রান্ত সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দেয়ার জন্য সমগ্র দেশ শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্পের আওতায় ধামরাই উপজেলাধীন ভাড়ারিয়া ইউনিয়ন ভূমি অফিসের জন্য গাজীপুর এলাকায় আধুনিক ভবন নির্মাণ করা হয়। 

এ আধুনিক মানের ভবন সোয়া ৪ বছর আগে নির্মাণ কাজ শেষ হয়। পরে ২০২২ সালের ২৫ জুলাই অফিস কার্যক্রমের উদ্বোধন করেন তৎকালীন ডিসি মো. শহিদুল ইসলাম। ওই সময় একজন ভূমি উপ সহকারিকে দায়িত্ব দেয়া হয়। নতুন ভবনে ৭/৮দিন বসে এলাকার জনগণকে ভূমি সংক্রান্ত সেবাও দিয়ে থাকেন ভূমি উপ সহকারি কর্মকর্তা। 

এরমধ্যেই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)'র তদারকির অভাবে কয়েকদিন যেতে না যেতেই নানা অজুহাত দেখিয়ে ওই ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা নতুন ভবনে না বসে অফিস করেন ধামরাই সদর ইউনিয়ন ভূমি অফিসে।

ফলে ভাড়ারিয়া ইউনিয়নের মানুষ বাধ্য হয়েই ভূমি সংক্রান্ত সেবা নেয়ার জন্য ধামরাই সদরে চলে যেতে বাধ্য হচ্ছে। এ রিপোর্ট লেখার দিন পর্যন্ত ওই অফিসে তালা ঝুলতে দেখা গেছে।

ভাড়ারিয়া ইউনিয়নের গাজীপুর গ্রামের বাসিন্দা ভূমি অফিসের পাশের বাড়ির রিফাজ উদ্দিন বলেন, প্রায় ৪ বছর আগে আমাদের এখানে প্রায় দেড় বিঘা জায়গায় বাউন্ডারীসহ একটি আধুনিক মানের ভূমি অফিস হয়। প্রায় আড়াই বছর আগে ডিসি স্যার এ ভবন উদ্বোধন করার পর ৭/৮ দিন নায়েব সাহেব বসেছে। 

তখন এলাকার মানুষ কিছু ভূমি সেবা ও পেয়েছে। কিন্ত কয়েকদিন পরপরই আর কোন কর্মকর্তা এখানে আসেনি। আমাদের বাধ্য হয়েই আগের মতো ধামরাই সদরে যেতে হচ্ছে ভূমি সেবা নেয়ার জন্য।

তিনি আরো বলেন, এ অফিসের তালা ভেঙে চোরেরা জেনারেটর নিয়ে গেছে। পরে ধামরাই ভূমি অফিসের এক কর্মকর্তা অফিস দেখাশুনা করার জন্য আমার কাছে তালার চাবি দিয়ে গেছে। বর্তমানে আমি বিনা পয়সায় দেখাশোনা করছি।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ধামরাই, ফাহিম শাহরিয়ার বলেন, নতুন অফিস গুলোর জন্য জনবল তৈরি হয়নি তাই অফিসের কার্যক্রম চালু করা সম্ভব হচ্ছে না । তবে অফিসের কার্যক্রম চালু করার বিষয়ে উর্ধতন স্যারের সাথে আলাপ আলোচনা চলছে।।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: