শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিক আবুল কাশেমের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চকরিয়ায় মানববন্ধন

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : ৯ আগস্ট ২০২৬, ১:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

দৈনিক যুগান্তরের ভ্রাম্যমাণ প্রতিনিধি ও গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক মুহাম্মদ আবুল কাশেমের বিরুদ্ধে টেকনাফ থানায় দায়ের করা মিথ্যা ও সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে কক্সবাজারের চকরিয়ায় প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) বেলা ১১টায় চকরিয়া থানা সেন্টার এলাকায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, চকরিয়া উপজেলা শাখার ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনটির চকরিয়া উপজেলা সভাপতি আবুল মনসুর মোঃ মহসিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউসুফ বিন হোছাইনের সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাংবাদিক মুহাম্মদ আবুল কাশেম একজন প্রথিতযশা সাংবাদিক। তিনি বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সংবাদ সংগ্রহের জন্য বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে প্রতিনিয়ত চষে বেড়ান। তার অনুসন্ধানী প্রতিবেদন দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতোমধ্যে সাংবাদিক মুহাম্মদ আবুল কাশেম দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

বক্তারা আরও বলেন, সম্প্রতি তিনি তার নিজ জন্মস্থান টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে জনসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেছেন। অল্প সময়ের মধ্যেই তাঁর ব্যাপক জনপ্রিয়তা সৃষ্টি হওয়ায় তাঁর প্রতি ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের কিছু কুচক্রী মহল আবুল কাশেমের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় একের পর এক মিথ্যা ও সাজানো মামলা দায়ের করে তাকে হয়রানি করা হচ্ছে।

বক্তারা অভিযোগ করে বলেন, গত কয়েকদিন আগে টেকনাফ থানায় একটি মামলায় জড়িয়ে আবারও সাংবাদিক আবুল কাশেমকে হয়রানি করার অভিযোগ উঠেছে। টেকনাফের চিহ্নিত কিছু ইয়াবা কারবারীর মদদে ও অর্থায়নে এসব হয়রানিমূলক মামলা দিয়ে একজন পরিচ্ছন্ন সাংবাদিককে হয়রানি করা হচ্ছে।

প্রতিবাদ সভা থেকে বক্তারা সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের জন্য বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত কর্মসূচির প্রতি একাত্মতা পোষণ করে তা বাস্তবায়ন এবং অবিলম্বে সাংবাদিক নেতা মুহাম্মদ আবুল কাশেমের বিরুদ্ধে দায়ের করা সাজানো মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় এ ঘটনার প্রতিবাদে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন তারা।

আরও পড়ুন

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ, সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেল, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সহসভাপতি অলি উল্লাহ রনি, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন ও সাংস্কৃতিক সম্পাদক নুরুল আমিন টিপু ও জহিরুল আলম সাগর প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সমকালের সাংবাদিক হিরু আলম, খবরের কাগজের রাজু দাশ, কালবেলার জুলফিকার আলী ভুট্টো, শাহাদাত আলী জিন্নাহ, তৌহিদুল ইসলাম, রিয়াদ উদ্দিন, তানবীরুল ইসলাম, সাংবাদিক আসাদুজ্জামান অপু, কপিল উদ্দিন, ইয়ার রহমান আনান, সুনীপ দাশ সৌরভ, রিদুয়ানুল হক, ফয়সাল আলম সাগর, রুবেল খান, শফিউল করিম সবুজ, হোসাইন মোহাম্মদ সবুজ প্রমুখ।

ভোরের আকাশ/ইউএম

চকরিয়ামানববন্ধন

শেয়ার করুন: