শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জুলাই বিপ্লবে প্রধান কোন নেতা ছিল না :মামুনুল হক

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ৮:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, দীর্ঘ ১৫ বছর নির্যাতন এবং জুলুম বাংলাদেশে গুম খুন হত্যার স্বৈরতন্ত্র ফ্যাসিবাদের যাঁটা কল থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য যে ঐতিহাসিক জুলাই গণবিপ্লব হল এ বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ আবার তার স্বাধীনতায় ফিরে আসতে সক্ষম হয়েছে। সেই জুলাই বিপ্লবের প্রধান কোন নেতা ছিল না। বাংলার আপম‌ই জনসাধারণ এদেশের পরিবর্তন গামী বিপ্লবী জনতা ঐক্যবদ্ধ জুলাই বিপ্লবে ফ্যাসিবাদের তাসের ঘরের মতো লুটিয়ে পড়েছে। আজ এই পরিবর্তন গামী বাংলার মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, এই ঐক্যের স্রোতে সব ভেসে যাবে ইনশাল্লাহ। 

শনিবার (২৪ জানুয়ারি) পিরোজপুর-২ আসনে বাংলাদেশ জামাতে ইসলামের প্রার্থী শামীম সাঈদীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আজ আমরা ইতিহাসের এই ঐতিহাসিক মুহূর্তে আমরা যে ঐক্য গড়েছি আমাদের সেই ঐক্যের অন্যতম প্রধান বুনিয়াদ হল বাংলাদেশকে ভালোবাসা। আমাদের বুনিয়াদ হল বাংলাদেশ থেকে দুর্বৃত্তপানা এবং গুন্ডামির রাজনীতি বন্ধ করা। বাংলাদেশ এই গুন্ডামি রাজনীতির কারণে, দুর্বৃত্তপানা রাজনীতির কারণে, চাঁদাবাজি, লুটপাটের রাজনীতির কারণে স্বাধীনতার ৫৪ বছর পরেও বাংলাদেশ এখনো পর্যন্ত তার নিজস্ব টার্গেট পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়নি। বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দিয়ে প্রায় দের সহস্র মায়ের কোল খালি করে যে বিপ্লব এনে দিয়েছে সেই বিপ্লবকে আজ ব্যর্থ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র ডানা বাধতে শুরু করে দিয়েছে। পরাজিত সকল শক্তি জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান নেয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে।

তিনি আরো বলেন, আমি স্তম্ভিত হয়ে যাই এ কথা চিন্তা করে, যখন আমরা কিছু মানুষকে দেখি প্রকাশ্যে জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান গ্রহণ করার সৎ সাহস নেই। প্রকাশ্যে গণভোটের পক্ষে পক্ষে ক্যাম্পেইন করে অথচ আবার তলে তলে, কানে কানে গণভোটে না ভোট দেওয়ার জন্য ক্যাম্পেইন তৈরি করা হয়। আমরা জাতীয় রাজনীতিতে মুনাফিকি দেখতে চায় না। যদি কেউ গণভোটে না এর পক্ষে ক্যাম্পেইন করতে চায় অন্তত এতোটুকু সৎ মোনাফেক হন যে প্রকাশ্যেই ন্যায়ের পক্ষে কথা বলে। আমরা দেখতে চাই প্রকাশ্যে কারা জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান নিয়েছে। কারা প্রতিবাদ কে বাংলার মাটিতে আবারও ফিরিয়ে আনতে চায়। সারা বাংলাদেশ কে আবারো আধিপত্য বাদী শক্তির কাছে বর্গা দিতে চায়। আমরা দেখতে চাই, প্রয়োজনে আবার জুলাই হবে, আবার বিপ্লব হবে, আবার আমরা রাজপথে স্লোগান তুলবো ইনকিলাব ইনকিলাব।

নির্বাচনী জনসভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন হেলাল, পিরোজপুর-১ আসনের জামায়েত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর জেলা আমির তোফাজ্জল হোসেন ফরিদ, পিরোজপুর-৩ আসনের জামায়াত জোটের এন সি পি প্রার্থী শামীম হামিদি, সমাবেশের সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলা আমির আবুল কালাম আজাদ। এ সময় জেলা ও উপজেলা জামায়াতের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/র.ই


 

বাংলাদেশ খেলাফত মজলিসশামীম সাঈদী

শেয়ার করুন: