শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ পুনর্বাসন অভিযোগে এনসিপি নেতার পদত্যাগ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ৯:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মাঠপর্যায়ের সক্রিয় নেতা সবুজ মিয়া প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। দলীয় কার্যক্রমে অনিয়ম, অবমূল্যায়ন এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ এনে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার (২০ জুলাই) ফুলবাড়ী উপজেলা এনসিপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পদত্যাগপত্র জমা দেন সবুজ মিয়া। একইসঙ্গে পদত্যাগপত্রের অনুলিপি কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছেও পাঠানো হয়েছে।

পদত্যাগপত্রে সবুজ মিয়া উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও সক্রিয়তার সঙ্গে ফুলবাড়ী উপজেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রমে যুক্ত ছিলেন। জাতীয় নির্বাচনের আগে দলীয় মনোনীত প্রার্থী ড. আতিক মুজাহিদের পক্ষে দিন-রাত পরিশ্রম করে ভোট ও জনসমর্থন গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে নির্বাচন-পরবর্তী সময়ে তার ত্যাগ ও অবদানের যথাযথ মূল্যায়ন করা হয়নি বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও দাবি করেন, বর্তমান উপজেলা কমিটিতে এমন কিছু সুবিধাবাদী ব্যক্তিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, যাদের দলের প্রতি পূর্বে কোনো উল্লেখযোগ্য অবদান বা ত্যাগ ছিল না। পাশাপাশি বর্তমান কমিটির দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সাংগঠনিক অনিয়মের অভিযোগও তোলেন তিনি।

পদত্যাগপত্রে সবুজ মিয়া অভিযোগ করেন, দলের মূল নীতি ও আদর্শকে উপেক্ষা করে স্থানীয়ভাবে নিষ্ক্রিয় ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের মতো বিতর্কিত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। একজন আদর্শিক কর্মী হিসেবে এসব কর্মকাণ্ড তার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

আশুলিয়ার ছাত্র-যুব সমাজের উদ্যোগে চট্টগ্রামের বন্যার্ত পরিবারে ত্রাণ

তিনি বলেন, অবমূল্যায়ন, সাংগঠনিক অনিয়ম এবং আদর্শিক বিচ্যুতি তার রাজনৈতিক চেতনা ও বিবেককে গভীরভাবে আহত করেছে। এ ধরনের অগণতান্ত্রিক ও নীতিবহির্ভূত পরিবেশে তার পক্ষে রাজনীতি চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই সম্পূর্ণ স্বেচ্ছায় এনসিপির প্রাথমিক সদস্যপদসহ উপজেলা ও তৃণমূল পর্যায়ের সব সাংগঠনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফুলবাড়ী উপজেলা আহ্বায়ক নাজমুল ফেরদৌস (লাভলু) বলেন, "আমি অনলাইনে পদত্যাগপত্র দেখেছি, তবে মূল কাগজটি এখনো হাতে পাইনি।" পদত্যাগপত্রে উত্থাপিত অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "এ বিষয়ে জেলা নেতৃবৃন্দই বিস্তারিত বলতে পারবেন।"

ভোরের আকাশ/এনউব

পদত্যাগ

শেয়ার করুন: