শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টঙ্গীতে অবৈধ কারখানায় অভিযান, ৩ হাজার কেজি পলিথিন জব্দ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পরিবেশ ধ্বংসকারী অবৈধ পলিথিন উৎপাদনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে গাজীপুরের টঙ্গীতে  বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই)  দুপুরে টঙ্গী বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালক করা হয়

অভিযানে নেতৃত্ব দেন টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইদুজ্জামান হিমু ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুশফিক-উল-আলম।

অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার বাহিনীর সদস্যরা। এছাড়া পরিবেশ অধিদপ্তর, গাজীপুর সিটি কর্পোরেশন ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)-এর প্রতিনিধিরাও অভিযানে অংশ নেন।

অভিযানে টঙ্গীর বড়দেওড়া এলাকার “মায়ের দোয়া প্লাস্টিক” ও আউচপাড়ার “মারফত এন্টারপ্রাইজ” নামক দুটি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে প্রায় তিন হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। তবে অভিযান সম্পর্কে আগে থেকেই তথ্য পেয়ে কারখানার শ্রমিক ও সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

উল্লেখিত কারখানা দুটির বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশনা দেওয়া হয়েছে পরিবেশ অধিদপ্তর গাজীপুর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে (ডিডি)। পাশাপাশি, বড়দেওড়ার সিংবাড়ী রোডে অবস্থিত “আল আরাফ” নামের একটি সুতার ফ্যাক্টরিতে অভিযানে ইটিপি (ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) না থাকায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট শাখায় মামলার সুপারিশ করা হয়েছে।

প্রতিটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ডেসকোর পক্ষ থেকে মিটার জব্দ করা হয়।

অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিবেশবান্ধব ও আইনানুগ শিল্প কার্যক্রম নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

ভোরের আকাশ/আজাসা

পলিথিন জব্দটঙ্গী

শেয়ার করুন: