শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফের মানবপাচার চক্রের ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ২৭ মে ২০২৫, ৭:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
টেকনাফের মানবপাচার চক্রের ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার
টেকনাফের মানবপাচার চক্রের ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার

টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়ার শীর্ষ মানবপাচারকারী, বহু মামলার আসামি ও অপহরণ চক্রের অন্যতম হোতা আব্দুল আলীকে (৫২)গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ইসলামাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল আলী বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী জুম্মা পাড়ার মৃত নওশেদ আলীর  ছেলে। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গিয়াস উদ্দিন।  তিনি জানান, গ্রেপ্তার আব্দুল আলী একজন শীর্ষ মানবপাচারকারী ও অপহরণ চক্রের অন্যতম মাস্টারমাইন্ড। তিনি পাহাড়ের বিভিন্ন এলাকা থেকে  নিরীহ লোকজন ধরে নিয়ে  মুক্তিপণ আদায় করতেন।

গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাতে ওসি গিয়াস উদ্দিনের  নেতৃত্বে উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র,সহকারী উপ পরিদর্শক মানস বড়ুয়া ও সহকারী উপ পরিদর্শক আব্দুল হান্নান সঙ্গীয় ফোর্সসহ টেকনাফ পৌরসভা সংলগ্ন ইসলামাবাদ এলাকায় অভিযান চালায়।এসময় কৌশল অবলম্বন করে  আব্দুল আলীকে গ্রেপ্তার করা হয়েছে।  তার বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক,অপহরণ ও মানবপাচার আইনে নয়টি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামীকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি গিয়াস উদ্দিন।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: