পিরোজপুরে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালীতে বিস্ফোরক মামলার আসামি আসলামকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, কাউখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)এবার আলী মোল্লার নেতৃত্বে এসআই মাসুদ আল মামুন ও সঙ্গীও ফোর্স সহ এক অভিযান পরিচালনা করে গত ২০২৪ সালের (৪ আগস্ট) কাউখালী উত্তর বাজারে অবস্থিত বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের মরহুম আব্দুল মজিদ হাওলাদার এর ছেলে আসলাম হোসেন (৫৫)কে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা সদরের বেইলি ব্রিজ সংলগ্ন উজিয়াল খান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, আসামি আসলামকে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১ মার্চ) দুপুরে পিরোজপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
ভোরের আকাশ/ র.ই