শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৩৮২ জনের মধ্যে শতভাগ জিপিএ-৫ নিয়ে বিতর্ক, স্কুলকে শোকজ

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ৬:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের সব পরীক্ষার্থীদের ৩৮২ জনের মধ্যে সবাই জিপিএ-৫ পাওয়ার ঘটনা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে এ-সংক্রান্ত সংবাদ প্রকাশের পর বিষয়টি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নজরে আসে।

উদ্ভূত পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির শতভাগ জিপিএ-৫ অর্জনের বিষয়ে সার্বিক সত্যতা যাচাই এবং ঘটনার ব্যাখ্যা চেয়ে স্কুল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

রোববার (১৬ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

শ্রেণীকক্ষ সংকটে শহীদ মিনারের বেদিতে পাঠদান শিক্ষার্থীদের

বোর্ডের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ফলাফল ও সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা চাওয়া হয়েছে। শোকজের জবাব ও যাচাই-বাছাইয়ের পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্কুলটির প্রধান শিক্ষক মো. ইমন আহমেদ বলেন, "শোকজের বিষয়ে আমরা আবগত আছি। ৪৮৫ জন শিক্ষার্থীদের মধ্যে ১০৩ জন শিক্ষার্থী টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ায় তাদের বাদ দিয়ে ৩৮২ জন শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ সবাই জিপিএ-৫ পেয়েছে। এটা নিয়ে একটা মহল অপপ্রচার চালাচ্ছেন। আমাদের সকল কাজের স্বচ্ছতা রয়েছে। আমরা নির্ধারিত সময়ের মধ্যে বোর্ডকে জবাবদিহি করবো।

ভোরের আকাশ/এনউব

স্কুলকে শোকজ

শেয়ার করুন: