শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাঘাটায় ওএমএসের ১৭ বস্তা চালসহ আ. লীগ নেতা ডিলার আটক

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২১ মে ২০২৫, ৪:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাঘাটায় ওএমএসের ১৭ বস্তা চালসহ আ. লীগ নেতা ডিলার আটক
সাঘাটায় ওএমএসের ১৭ বস্তা চালসহ আ. লীগ নেতা ডিলার আটক

গাইবান্ধার সাঘাটায় কালো বাজারে বিক্রি করার সময় ১৭ বস্তা (১০০০ কেজি) ওএমএস এর চালসহ ডিলারকে আটক করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (২০ মে) দুপুরে উপজেলার বোনারপাড়া কলেজ মোড় এলাকা এ ঘটনা ঘটে।  

আটককৃত আফজাল হোসেন বোনারপাড়া ইউনিয়ন নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও উক্ত ইউনিয়নের রাঘবপুর গ্রামের বাসিন্দা। 

স্থানীয় সুবিধাভোগীরা জানায়, ডিলার আফজাল হোসেন আজ বিতরণের জন্য খোলা বাজারে খাদ্য শস্য বিক্রির (ওএমএস) ১৭ বস্তা চাল বোনারপাড়া খাদ্য গুদাম থেকে উত্তোলন করেন।  এসব চাল কলেজ মোড় নামক স্থানে বস্তা পরিবর্তন করে তা কালো বাজারে বিক্রির প্রস্তুতি নেয়।  এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তারা হাতেনাতে চালসহ ডিলার আফজাল হোসেনকে আটক করে পুলিশে খবর দেয়। 

বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাইয়ুম বলেন, চাল গুলোসহ ডিলারকে থানায় নিয়ে আসা হয়েছে।

সাঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাহাদ ইবনে সালাম বলেন, অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: