শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রত্যন্ত অঞ্চলে পদার্থ বিজ্ঞানের আলো ছড়াচ্ছেন ফরিদুল

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পদার্থ বিজ্ঞানের আলো ছড়িয়ে দিতে প্রত্যন্ত অঞ্চল বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের দাড়িদহ হাইস্কুল মাঠে দুই দিনব্যাপী আয়োজন করা হয় পদার্থ বিজ্ঞান মেলা। মেলাটি রবিবার শুরু হয়ে শেষ হয় সোমবার (১৬ ফেব্রুয়ারি)।

উদ্বোধন করেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যাঞ্চেলর প্রফেসর ড. মোঃ কুদরত-ই-জাহান। স্টল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের পদার্থ বিজ্ঞানের বিভিন্ন প্রজেক্ট উপস্থাপনা দেখে মুগ্ধ হন তিনি।

ওই এলাকার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীরা এ মেলার স্টলগুলোতে শক্তির নিত্যতা যাচাই, ট্রান্সফরমারের কার্য প্রণালীর ব্যাখ্যা, তড়িৎ চৌম্বক ও এর দিক, সিস্টেম লস ও কর্মদক্ষতা নির্ণয়, ত্বরণ ও বেগ নির্ণয়, হুকস ‘ল’, সরল দোলকের সাহায্যে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয়, তড়িৎ বর্তনী, আর্কিমিডিস “ল”, তরলের ক্ষেত্র, বায়োর্ট স্যাভার্ট ল পার্ট-১, ২ ও ৩, আপেক্ষিক রোধ নির্ণয়, ব্রাস লেছ ডিসি মোটর, নির্দিষ্ট দূরত্বে বিদ্যুৎ প্রেরণের জন্য তারের ব্যাস নির্ণয়, আবেশ ক্রিয়া এবং এসি জেনারেটর, ওহমের সূত্রের সত্যতা যাচাই, রোধের সূত্র, প্যাসকেল “ল”, রেক্টিফিকেশন, বৈদ্যুতিক মোটর নিয়ে ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল প্রজেক্টগুলো উপস্থাপন করেন।

এবার দিয়ে মেলাটির আয়োজন ছিল চতুর্থবার। মেলার মূল উদ্যোক্তা হচ্ছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের কুপা গ্রামের তবিবর রহমানের ছেলে ফরিদুল ইসলাম। তিনি দাড়িদহ এলাকার ইজি ইনডাকশন ল্যাব এর প্রতিষ্ঠাতা ও পরিচালক। ফরিদুল ইসলামের তত্ত্বাবধানে ও ট্যালেন্ট হান্ট বিডি’র আয়োজনে এই মেলা করেন তিনি।

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ বালিকা বহুমূখি উচ্চ বিদ্যালয়, গোবিন্দগঞ্জের ফাঁসিতলা এলাকার বারিদ মাল্টিমিডিয়া স্কুল, মহব্বত নন্দীপুর বহুমূখি উচ্চ বিদ্যালয়, দাড়িদহ দ্বিমুখি উচ্চ বিদ্যালয় ও দাড়িদহ আমিনীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ক্ষুদে পদার্থ প্রেমিরা বিভিন্ন স্টলে গ্রুপে ভাগ হয়ে এ মেলায় অংশগ্রহণ করে।  

বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ কুদরত-ই-জাহান বলেন, দাড়িদহে এসে আমি সত্যিই অভিভূত। এমন একটি গ্রামীণ অঞ্চলে শুধু বিজ্ঞান মেলা নয়, বিশেষভাবে পদার্থ বিজ্ঞানের মেলা সত্যিই প্রশংসার দাবিদার। ফরিদুল ইসলাম নিজে পদার্থ বিজ্ঞানের ছাত্র না হয়েও যে ভালোবাসা নিয়ে এ অঞ্চলের শিক্ষার্থীদের হাতে-কলমে বিজ্ঞান শেখাচ্ছেন, তা উদাহরণ হতে পারে।

দেশকে এগিয়ে নিতে হলে আমাদের প্রযুক্তিগত ও কারিগরি দক্ষতায় সমৃদ্ধ হতে হবে। এই জায়গায় ফরিদুলদের মতো মানুষের প্রয়োজন আরও বেশি-যারা নিঃস্বার্থভাবে জ্ঞান বিলিয়ে দেশকে এগিয়ে নিচ্ছেন।” 
 

ভোরের আকাশ/নি. ব

মো.ফরিদুল ইসলাম

শেয়ার করুন: