শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কম্বল বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ৪:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলে দরিদ্র ও অসহায় নারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে টাঙ্গাইল পৌরসভার অলোয়া রাজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭ শতাধিক দরিদ্র ও অসহায় নারীদের মাঝে কম্বল বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

এ সময় তিনি বলেন, আমরা মানুষের উপকারের মাধ্যমে তারেক রহমানের জন্মদিন উদযাপন করতে চেয়েছি। সমাজের অসহায় মানুষের জন্য কিছু করতে পারাটা অত্যন্ত আনন্দের। আল্লাহর কাছে দোয়া করেছি আমাদের নেতা তারেক রহমান যেন সুস্থভাবে দেশে ফিরে আসতে পারেন। অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছি, যেন তাদের শীতের কষ্ট কিছুটা লাঘব হয়। আমরা চাই, সমাজের সবাই একে অপরের সহযোগিতায় হাত বাড়িয়ে দিক।

কম্বল বিতরণ অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব, স্থানীয় বিএনপি নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জাআ

কম্বল বিতরণটাঙ্গাইল

শেয়ার করুন: