শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে গণভোটের জন সচেতনতার প্রচারণা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ৫:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন এবং একই সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটের বিষয়ে নগরবাসীর মধ্যে ব্যাপক জনসচেতনতা তৈরির লক্ষ্যে মাসব্যাপী বিশেষ প্রচারণামূলক কর্মসূচি গ্রহণ করেছে গাজীপুর সিটি কর্পোরেশন (গাসিক)।

স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুসরণ করে এবং সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই কর্মসূচির আওতায় নগরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, ব্যানার ও বিলবোর্ড স্থাপন, মাইকিং এবং ভ্রাম্যমাণ গাড়িতে ভিডিওচিত্র প্রদর্শনের মাধ্যমে ভোটারদের গণভোটের গুরুত্ব সম্পর্কে উৎসাহ করা হচ্ছে।

শনিবার (১০ জানুয়ারি) সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টসহ মহানগরীর বিভিন্নস্থানে বিশাল বিলবোর্ড স্থাপন করা হয়েছে। পাশাপাশি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবন ও বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ে গণভোটের গুরুত্ব তুলে ধরে ব্যানার ঝোলানো হয়েছে। এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া, যেখানে জনগণের সচেতন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

 তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মধ্যে যেন কোনো বিভ্রান্তি না থাকে, সে জন্যই এই বিস্তৃত সচেতনতামূলক উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি ভোটার যাতে গণভোটের বিষয়বস্তু, গুরুত্ব ও ভোট প্রদান প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে ভোটকেন্দ্রে যেতে পারেন, সেটিই আমাদের মূল লক্ষ্য। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান জানান, ইতোমধ্যে প্রায় ৪০ হাজার লিফলেট ছাপিয়ে প্রতিটি ওয়ার্ডে বিতরণের ব্যবস্থা করা হয়েছে এবং নগরের গুরুত্বপূর্ণ স্থানে অন্তত বিশটি বিলবোর্ড স্থাপন করা হচ্ছে।

 তিনি আরও জানান, মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে নিয়মিত মাইকিং, ভ্রাম্যমাণ গাড়িতে ভিডিওচিত্র প্রদর্শনসহ নানামুখী প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে। গাজীপুর সিটি কর্পোরেশনের এই উদ্যোগের মাধ্যমে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়বে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনসম্পৃক্ততা আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

ভোরের আকাশ/আ.ব
 

গণভোটপ্রচারণাগাজীপুর সিটি করপোরেশন

শেয়ার করুন: