শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে পুকুরে ডুবে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ৪:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সিরাজগঞ্জে পুকুরের পানিতে ডুবে মো. আবেদ (২৫) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠের পাশে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিহত আবেদ সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর মহল্লার ফজলুল হকের ছেলে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ পৌর মালশাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে ইসলামিয়া সরকারি কলেজ মাঠের পাশে পুকুরে এক যুবক ডুবে যাওয়ার খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

আরও পড়ুন

বকশীগঞ্জে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সোয়া ৯টার দিকে পুকুর থেকে আবেদের মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের বরাত দিয়ে স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, আবেদ মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ কারণে পানিতে তলিয়ে যাওয়ার পর তিনি আর ওপরে উঠতে পারেননি।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: