শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় মনোনয়নপত্র প্রত্যাহার করলেন ১৩ প্রার্থী

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১০:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে জামায়াতে ইসলামীর ৩ জন প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন মোট ১৩ জন প্রার্থী। 

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয় সূত্র মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন। মনোনয়নপত্র প্রত্যাহার করা ১৩ জন প্রার্থী হলেন- ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে খেলাফত মজলিশের প্রার্থী এস.এম. শহিদ উল্লাহ, ইসলামী ফ্রন্টের প্রার্থী মো. ইসলাম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের ২ ইউনিয়ন) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মোবারক হোসাইন ও খেলাফত মজলিশের প্রার্থী আবুল ফাতাহ মো. মাসুক, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগরের ৮ ইউনিয়ন) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর  প্রার্থী মো. জোনায়েদ হাসান, খেলাফত মজলিশের প্রার্থী হাফেজ মো. এমদাদউল্লাহ ও বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মুহাম্মদ মহসিনুল হাসান, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নাছির উদ্দিন হাজারি ও বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মো. হাফেজ আলম, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল বাতেন ও গণফ্রন্টের প্রার্থী নজরুল ইসলাম ভুঁইয়া ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আবদুল খালেক ও স্বতন্ত্র শাহ মুর্তজা আলী।

ব্রাহ্মণবাড়িয়ার ৬টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ৭২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের মধ্যে থেকে ১৩জনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল করা হয়। পরে আপিলে ৪ জন তাদের প্রার্থীতা ফিরে পায়। সবশেষ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ১৩ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। বর্তমানে ৬টি আসনে ৪৮ জন বৈধ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ভোরের আকাশ/র.ই

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

মনোনয়নপত্রব্রাহ্মণবাড়িয়ায়এস.এম. শহিদ উল্লাহ

শেয়ার করুন: