শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা, যুবক গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নড়াইলের কালিয়া উপজেলা-এ এক নারীর ছবি ও ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে মো. ওমর ফারুক (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্ত ওমর ফারুক কালিয়া উপজেলার বড় কালিয়া গ্রামের মৃত শাহাজান শেখের ছেলে। তিনি ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের চুক্তিভিত্তিক তত্ত্বাবধায়ক হিসেবে কালিয়ায় কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক নারীর ছবি ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তার নামে ফেসবুকে একটি ভুয়া আইডি খোলা হয়। ওই আইডি থেকে স্বজন ও পরিচিত ব্যক্তিদের ইনবক্সে যোগাযোগ করে বিভিন্ন অজুহাতে অর্থ সহায়তা চাওয়া হতো। বিশ্বাসযোগ্যতা বাড়াতে ব্যবহার করা হতো পরিবারের সঙ্গে তোলা পুরোনো ব্যক্তিগত ছবি।

কখনো চাকরি দেওয়ার প্রলোভন, কখনো বিপদের কথা বলে দীর্ঘদিন ধরে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সম্প্রতি ভুক্তভোগী নারীর ভাইয়ের কাছে ১০ হাজার টাকা সহায়তা চাওয়া হয়। টাকা নিতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে স্থানীয় এক এজেন্টের দোকানের নম্বর ব্যবহার করা হয়।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ৬ মিনিটে প্রথমবার ওই এজেন্টের দোকানে যান অভিযুক্ত। দোকানি ব্যস্ত থাকায় পরে সন্ধ্যা ৭টা ২৬ মিনিটে গিয়ে টাকা উত্তোলন করেন।
প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী নারীর পরিবার কালিয়া থানা-এ লিখিত অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে আটক করে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তার ব্যবহৃত মুঠোফোনে প্রতারণার আলামত পাওয়া গেছে। ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে মামলা করেছেন। পরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/আ.র

প্রতারণা

শেয়ার করুন: