`কোন অবস্থাতেই মাদকাসক্ত পরিবারের কাউকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে না'

কোন অবস্থাতেই মাদকাসক্ত পরিবারের ফ্যামিলি কার্ড দেওয়া হবে না।কোন মাদকাসক্ত পরিবারের কেউ যেনো ফ্যামিলি কার্ড সেদিকে লক্ষ্য রাখবেন।
ফ্যামেলি কার্ডে একটাই ক্রাইটেরিয়া মাদকাসক্ত পরিবার বা ব্যাক্তি ফ্যামিলি কার্ড পাবে না।কোন সরকারি অনুদানও তাদের দেওয়া হবে না।
সোমবার গাজীপুরের শ্রীপুর উপজেলা আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. রফিকুল ইসলাম বাচ্চু এমপি এসব কথা বলেন।
এসময় তিনি মাদকের ভয়াবহতা উল্লেখ করে বলেন,কে কোন এলাকায় মাদকের সাথে জড়িত,কে মাদক ব্যবসা করে সেটা আমরা জানি।আমার মনে হয় যারা ব্যাবসা করে তাদের ধরতে হবে।
এসময় শ্রীপুর থানার ওসি কে উদ্দেশ্য করে বলেন,যেভাবে রেসপন্স করা দরকার আমরা শুনতে পাই পুলিশ সেভাবে করে না,এটা যেনো আমাদের শুনতে না হয়। প্রতিটি মসজিদে মসজিদে শুক্রবারে মাদকের বিরুদ্ধে বয়ান বাধ্যতামুলক করে দিতে হবে। মাদক বিরোধী অভিযানে সাজা প্রদানের বিষয়ে সকলকে জানানো উচিৎ বলে আমি মনে করি।এ বিষয়ে সামাজিক সচেতনতা বাড়াতে হবে।
তিনি আরও বলেন, ওপেন ইউনিভার্সিটির পরীক্ষায় ব্যাপক নকল হইছে, এ ব্যাপরে তথ্য আসছে।বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। নিষিদ্ধ সংগঠনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন,সজাগ থাকবেন, এ ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এসময় তিনি মাওনা চৌরাস্তায় ময়লা আবর্জনা পরিস্কারে ভূমিকা রাখায় উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসা করেন।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা কমিটির সভাপতি নাহিদ ভূঁঞার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ শাহীনূর আলম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক খাইরুল কবির মন্ডল আজাদ,পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার,শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি এসএম মাহফুল হাসান হান্নান, জামাতের আমীর নূরুল ইসলাম প্রমুখ।
ভোরের আকাশ/রই