শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে তিন মহিলা ইউপি সদস্যের বিএনপিতে যোগদান

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত তিন মহিলা ইউপি সদস্য বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চুর নিজ বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন।

যোগদানকারী জনপ্রতিনিধিরা হলেন শিল্পী আক্তার, সংরক্ষিত মহিলা সদস্য, ১, ২ ও ৩ নং ওয়ার্ড, খাদিজা, সংরক্ষিত মহিলা সদস্য, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড, সুলতানা পারভীন, সংরক্ষিত মহিলা সদস্য, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড।

যোগদান অনুষ্ঠানে ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু বলেন, বর্তমান রাজনৈতিক অস্থিরতার সময়ে বিএনপিতে জনগণের আস্থা বাড়ছে। এই তিন জনপ্রতিনিধির যোগদান আমাদের আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে আরও শক্তিশালী করবে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, স্থানীয় সরকার পর্যায়ে দক্ষ ও সৎ জনপ্রতিনিধিদের অংশগ্রহণ বিএনপিকে জনমুখী ও সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নবযোগদানকারী তিন সদস্য জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে বৈষম্য, অনিয়ম ও জনগণের মতপ্রকাশের সুযোগ সংকুচিত হওয়ার কারণে তারা বিএনপির গণতান্ত্রিক অবস্থানের প্রতি আস্থা রেখে দলে যোগ দিয়েছেন। তাছাড়া বিএনপির মনোনীত প্রার্থী ডা বাচ্চুর রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ড তাদেরকে বিএনপি তে যোগদানে উৎসাহিত করেছে।

এসময় উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এডঃ আবু জাফর সরকার সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/তা.কা

শ্রীপুরইউপি সদস্যবিএনপি

শেয়ার করুন: