শিরোনাম
ইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে মোটরসাইকেল নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ১

লক্ষীপুর প্রতিনিধি

প্রকাশ : ২ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: প্রতিকী ছবি
ছবি: প্রতিকী ছবি

লক্ষ্মীপুরে ধার নেওয়া মোটরসাইকেল ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনায় হোসেন মিয়া (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে সাইফুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। রোববার (১ নভেম্বর) রাতে সদর উপজেলার কাজিরদিঘীর পাড় বাজারে এ ঘটনা ঘটে।

নিহত হোসেন মিয়া কাজিরদিঘীর পাড় এলাকার সুলতান আহমেদ ভূঁইয়ার ছেলে। তিনি ওই বাজারে দর্জির কাজ করতেন। তাঁর ছেলে সাইফুল ইসলাম একই বাজারে একটি ওষুধের ফার্মেসি পরিচালনা করেন।

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর দুপুরে সাইফুল ইসলামের ব্যবহৃত মোটরসাইকেলটি একই বাড়ির শাকিল হোসেন কিছুক্ষণের জন্য নিয়ে যান। পরে মোটরসাইকেলটি ফেরত দেওয়ার কথা থাকলেও টানা ১৩ দিনেও তা ফেরত দেননি তিনি।

রোববার সন্ধ্যার পর মোটরসাইকেলটি ফেরত আনতে বাবা হোসেন মিয়াকে সঙ্গে নিয়ে কয়েকজনকে সঙ্গে করে কাজিরদিঘীর পাড় বাজারে শাকিলের কাছে যান সাইফুল ইসলাম। এ সময় মোটরসাইকেল ফেরত দেওয়া নিয়ে শাকিল হোসেন নানা টালবাহানা শুরু করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে শাকিল হোসেন, বিপ্লবসহ কয়েকজন তাঁদের ওপর হামলা চালান। এতে বাবা ও ছেলে গুরুতর আহত হন।

আরও পড়ুন

চকরিয়ায় আলোকিত ফাউন্ডেশনের নতুন বৃত্তি পরীক্ষা নিয়ে প্রশ্ন

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হোসেন মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইফুল ইসলাম বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

ভোরের আকাশ/জেআ

লক্ষ্মীপুর

শেয়ার করুন: