শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মোংলা বন্দরে কনটেইনারে মিলল ৭ কোটি ৮০ লাখ টাকার অবৈধ সিগারেট

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ : ১৬ মে ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মোংলা বন্দরে কনটেইনারে মিলল ৭ কোটি ৮০ লাখ টাকার অবৈধ সিগারেট
মোংলা বন্দরে কনটেইনারে মিলল ৭ কোটি ৮০ লাখ টাকার অবৈধ সিগারেট

মোংলা বন্দরে ‘রিবন বা ফিতা’ আমদানির ঘোষণা দিয়ে গোপনে ৭ কোটি ৮০ লাখ টাকার সিগারেট আমদানি করেছে ঢাকার পুরানা পল্টনের ‘মুন্না এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠান। তবে পণ্য খালাস নিতে না আসায় এবং ঘোষণার সঙ্গে মিল না থাকায় কাস্টমসের সন্দেহ হলে কনটেইনার খুলে ৭৮ লাখ বিদেশি সিগারেট শলাকা জব্দ করা হয়।

কাস্টমস সূত্রে জানা যায়, ২৬ এপ্রিল সিঙ্গাপুর পতাকাবাহী ‘এমভি কোটা রেষ্টু’ জাহাজে ২০ ফুট দৈর্ঘ্যের একটি কনটেইনারে পণ্যটি আসে। ঘোষণায় ‘রিবন বা ফিতা’ উল্লেখ থাকলেও খোলার পর দেখা যায়, প্রতিটি প্যাকেটে রয়েছে আরব আমিরাতের ‘ওরিস সিলভার’ ব্র্যান্ডের সিগারেট। এতে সরকার হারিয়েছে বিপুল পরিমাণ রাজস্ব।

কাস্টমস সহকারী কর্মকর্তা মো. রুবেল হাসান জানান, ঘোষণার সঙ্গে গরমিল থাকায় শুল্ক ফাঁকির সুস্পষ্ট প্রমাণ মিলেছে। শুল্ক দিয়ে আমদানি করলে এসব সিগারেটের বাজারমূল্য হতো প্রায় ৫ কোটি টাকা, কিন্তু চোরাচালানের মাধ্যমে তা বেড়ে দাঁড়ায় ৭ কোটি ৮০ লাখ টাকায়।

মোংলা কাস্টমস হাউসের কমিশনার মুহম্মদ শফিউজ্জামান বলেন, এ ধরনের প্রতারণা ঠেকাতে নজরদারি আরও জোরদার করা হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠানের খোঁজ চলছে এবং কাস্টমস আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।

ভোরের আকাশ//হ.র

অবৈধ সম্পদখুলনাবাগেরহাটমোংলা বন্দর

শেয়ার করুন: